News Flash

  • Home
  • Uncategorized
  • একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলির সঙ্গে আসনরফা চূড়ান্ত করল আওয়ামি লিগ
Image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলির সঙ্গে আসনরফা চূড়ান্ত করল আওয়ামি লিগ

ঢাকা, ১৯ নভেম্বর (হি.স.) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনরফা চূড়ান্ত করে ফেলল আওয়ামি লিগ৷ বিএনপিকে কোণঠাসা করতে ও জোটের মনোবল বাড়াতে শরিক দলগুলির জন্য ৭০টি আসন ছাড়ার কথা ঘোষণা করল বাংলাদেশের শাসকদল৷
আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জোটসঙ্গীদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হতে পারে। তিনি জানান, শরিক দলগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, যুক্তফ্রন্টের বিকল্প ধারা এবং কিছু ইসলামপন্থী দল আওয়ামি লিগের জোটসঙ্গী। তাদের কথা মাথায় রেখে এবং প্রার্থীদের গ্রহণযোগ্যতা বিচার করে ৭০টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এদিকে রবিবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে খালেদা শিবির৷ ইতিমধ্যেই রংপুর বিভাগে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি-র সংসদীয় বোর্ড। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সাক্ষাৎকারে যোগ দেন।
এদিকে নির্বাচন ঘিরে ক্রমেই বাংলাদেশে উত্তপ্ত হয়ে উঠেছে পরস্থিতি৷ তুঙ্গে পৌঁছেছে শাসক-বিরোধী তরজা৷ প্রথম দিকে নির্বাচন বয়কট করার ডাক দিয়েও ভোটের লড়াইয়ে নেমেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ তবে নেত্রী বেগম জিয়া জেলে থাকায় কিছুটা ব্যাকফুটে তারা৷ তবে জেলে থাকলেও ‘পাকপন্থী’ জিয়ার প্রভাব রয়েছে বিস্তর৷ বিশেষ করে জামাতের মতো মৌলবাদী দলগুলি বিএনপি-র সমর্থনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে৷ ফলে নির্বাচনে হিংসার ঘটনা ঘটতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top