News Flash

  • Home
  • Uncategorized
  • হাটবার পরিবর্তনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ব্যবসায়ীদের, তেলিয়ামুড়ায় উত্তেজনা
Image

হাটবার পরিবর্তনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ব্যবসায়ীদের, তেলিয়ামুড়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর৷৷ হাটবারের দিনক্ষণ পরিবর্তনের বিরোধীতা করে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা৷

শনিবার তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা৷ ছবি নিজস্ব৷

ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া বাজারে শনিবার সকালে৷ দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা পরে সড়ক অবরোধ তোলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা৷ সংবাদে জানা গিয়েছে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের ৩৭ মাইলস্থিত সাপ্তাহিক হাট বসে শনিবার৷ সেখানেও তেলিয়ামুড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসার জন্য দোকান দেয়৷ বিগত কয়েক দিন আগে বাজারের হাটের দিন পরিবর্তন করে শুক্র ও সোমবার করা হয়৷ এদিকে, তেলিয়ামুড়া মহকুমা বাজারও শুক্রবার ও সোমবার বসে৷ আর এই বাজারকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরের পার্শ্ববর্তী এলাকাসহ তৈদু, অম্পি, আমবাসা, কল্যাণপুর সহ খুচরো ও পাইকারী ক্রেতা বিক্রেতারা ভীড় জমায়৷

এদিকে, ৩৭ মাইলস্থিত হাটবারের দিনক্ষণ পরিবর্তন করে শুক্রবার ও সোমবার করায় তেলিয়ামুড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই বাজারে যেতে পারেন না৷ কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা তৈদু, অম্পি, কল্যাণপুর সহ আমবাসাস্থিত সাপ্তাহিক হাট করে সংসার চালায়৷ অন্যদিকে, মুঙ্গিয়াকামী বাজারের হাটবার পরিবর্তন করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রাভব পড়েছে৷ তাই সোমবার সকাল আটটা নাগাদ এর প্রতিবাদে তেলিয়ামুড়া বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা৷ অবরোধের খবর পেয়ে মহকুমা প্রশাসনের একদল উচ্চপদস্থ আধিকারীকরা  ঘটনাস্থলে পৌঁছে এবং অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন৷ কিন্তু, আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করতে নারাজ৷ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়ক কল্যাণী রায়ের সাথে আলোচনার মাধ্যমে সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷

এদিকে, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবরোধের ফলে কয়েকশ গাড়ি জাতীয় সড়কের উভয় দিকে আটকা পড়ে যায়৷ দীর্ঘ আড়াই ঘন্টা পর অবরোধ তোলা হয়৷ অবরোধের ফলে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ তাছাড়া রাস্তার উপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top