News Flash

  • Home
  • Uncategorized
  • চরম অনিশ্চিয়তার ম্যাচেও জর্ডনের বিরুদ্ধে হার ভারতের
Image

চরম অনিশ্চিয়তার ম্যাচেও জর্ডনের বিরুদ্ধে হার ভারতের

আমান, ১৮ নভেম্বর (হি.স.) : চরম অনিশ্চিয়তার মধ্যেও জর্ডনের বিরুদ্ধে ম্যাচ শেষ পর্যন্ত হারতে হল স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের৷ জর্ডনের কাছে ১-২ গোলে হারে ভারত৷
বিশ্বকাপ জয়ী কোচ মার্সেলো লিপ্পির কোচিং চিনের বিরুদ্ধে ড্র করার পর শনিবার সুনীল ছেত্রীকে ছাড়াই জর্ডনের বিরুদ্ধে খেলে ব্লুবিগ্রেড৷ চিনের বিরুদ্ধে দারুণ ফুটবল খেললেও এদিন তাদের থেকে ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৫ ধাপ পিছিয়ে থাকা জর্ডনের বিরুদ্ধে সুযোগ হাতছাড়া করে ভারত৷ দু’দেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে শেষ হাসি হাসল জর্ডন৷
টানা বৃষ্টির কারণে বিমান বিভ্রাটের মুখে পড়েছিল ভারতীয় দল৷ প্রচুর সময় নষ্ট হওয়ায় শনিবার ম্যাচ হওয়া নিয়েই সংশয় ছিল৷ টানা বৃষ্টির ফলে আমন পৌঁছতে অনেক দেরী হয় ভারতীয় দলের৷ ভারতের পুরো টিম এসে না-পৌঁছনোয় বহু প্রতীক্ষিত ম্যাচ বাতিল ঘোষণা করা হয়৷ কিন্তু এর কিছু পর এআইএফএফ-র পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ম্যাচ বাতিল নয়, সব বাধা পেড়িয়ে নির্ধারিত সময়ই ম্যাচ শুরু হবে৷ হলও তাই৷ ১৫ সদস্যের ভারতীয় দল দুটি গ্রুপে ভাগ করে আমান পৌঁছায়৷ প্রথম গ্রুপে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং-সহ একাধিক ফুটবলার বৃহস্পতিবার রাতে পৌঁছে গেলেও বাকি ফুটবলার ও অফিসিয়ালসরা আটকে পরে৷ এআইএফএফ সূত্রে খবর, খারাপ আবহাওয়ার জন্য ৩২ ঘন্টারও বেশি সময় ধরে ভারতীয় দলের বাকি সদস্যদের কুয়েত বিমানবন্দরে আটকে থাকতে হয়৷ শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে আমানে পৌঁছয় বাকিরা৷ শনিবার সকালে নিজেদের ব্যাগপত্র সংগ্রহ করেন ফুটবলাররা৷ তার পর মাঠে নামেন ভারতীয় ফুটবলাররা৷
ম্যাচের ২৫ মিনিটে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর ভুলে গোল হজম করে ভারতীয়৷ জর্ডন গোলকিপার আমের সাফির শট সরাসরি ভারতীয় গোলে ঢুকে যায়৷ বাউন্স বুঝতে না-পেরে গোল হজম করেন সান্ধু৷ ১-০ এগিয়ে যায় জর্ডন৷ প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকেই শেষ করে জর্ডন৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় জর্জন৷ ৫৮ মিনিটে জর্ডনের হয়ে দ্বিতীয় গোলটি করেন এহসান হাদাদ৷ কিন্তু এর মিনিট তিনেকের মধ্যে চমক দেয় ভারত৷ জ্যাকিচাঁদ সিংয়ের পরিবর্ত হিসেবে নেমেই গোল করেন ভারতের নিশু কুমার৷ দেশের হয়ে অভিষেকেই গোল করে নজির গড়েন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top