News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোটের আগে ফের দান্তেওয়াড়ায় বিস্ফোরণ
Image

ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোটের আগে ফের দান্তেওয়াড়ায় বিস্ফোরণ

দান্তেওয়াড়া, ১৮ নভেম্বর (হি.স.) : বিধানসভা ভোট শুরু হতেই মাও আতঙ্ক ফিরল ছত্তিশগড়ে৷ প্রথম দফার মত দ্বিতীয় দফার ভোটের আগেও ফের দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা৷ এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান ও চারজন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত৷ এরই মাঝে আগামী মঙ্গলবার দ্বিতীয় দফার বিধানসভা ভোট শুরু হচ্ছে ছত্তিশগড়ে৷
বিধানসভা ভোট শুরু হয়েছে ছত্তিশগড়ে৷ নিরাপত্তা ব্যবস্থায়ও কোনও খামতি রাখেনি প্রশাসন৷ কিন্তু, ভোটের মরশুমে ছত্তিশগড়ে একের এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে মাওবাদীরা৷ গত সোমবার প্রথম দফার ভোটের দিনে সকালে দান্তেওয়াড়ার কটেকল্যাণ এলাকায় বুথের কাছে আইইডি বিস্ফোরণ ঘটেছিল৷ দ্বিতীয় দফায় ভোটের আগে ফের মাও নাশকতা সেই দান্তেওয়াড়াতেই৷ আইইডি বিস্ফোরণে এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান ও চারজন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷
শুধু প্রথম দফায় ভোটের দিনই নয়, গত বুধবারও ছত্তিশগড়ে সুকমার বিজাপুরে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা৷ বিস্ফোরণে গুরুতর জখম হন চারজন বিএসএফ জওয়ান, একজন ডিআরজি ও একজন স্থানীয় বাসিন্দা৷ জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন জওয়ানরা৷ তখনই আইইডি বিস্ফোরণ ঘটে৷এদিকে আবার ছত্তিশগড়ের সুকমার বিজাপুরের বৈরামগড় থানার একটি ভোটগ্রহণ কেন্দ্রের পাশ থেকে তিনটি আইইডি উদ্ধার করেছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top