News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলগুলিতে পঠন-পাঠনে গন্ডি বেঁধে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের মেনে চলার নির্দেশিকা জারি দপ্তরের
Image

সুকলগুলিতে পঠন-পাঠনে গন্ডি বেঁধে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের মেনে চলার নির্দেশিকা জারি দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সুকলগুলিতে পঠন-পাঠনে নির্দিষ্ট গন্ডি বেঁধে দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের তা মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর৷ এই নির্দেশ পালন করা বাধ্যতামূলক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার অধিকার আইন অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে ন্যুনতম ২০০ কর্মদিবস এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বছরে ন্যুনতম ২২০ কর্মদিবস পড়ানো বাধ্যতামূলক৷ তেমনি, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষে ন্যুনতম ৮০০ ঘন্টা এবং  ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষে ন্যুনতম ১০০০ ঘন্টা পড়ানো বাধ্যতামূলক৷ এই নিয়ম এখন থেকে শিক্ষক-শিক্ষিকাদের মানতেই হবে৷

তিনি জানান, নিয়ম পালন করার জন্য শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে৷ সাথে তিনি যোগ করেন, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সপ্তাহে ন্যুনতম ২৫টি ক্লাশ নিতে হবে৷ তবে, ৩৯টি ক্লাশের বেশী কোন শিক্ষক-শিক্ষিকাকেই পড়াতে হবে না৷ তাঁর কথায়, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২৪৮ দিন সুকল খোলা রাখতে হবে৷ তার মধ্যে ২১০ দিন সুকলে পঠন-পাঠন হতে হবে৷

এদিকে, ইউজিসি নিয়ম অনুযায়ী বছরে ১৮০ দিন কলেজ হবে৷ তাতে, সপ্তাহে ছয়দিনে ১৬ ঘন্টা পড়াতে হবে এবং বাকি ১৪ ঘন্টা কলেজের অন্যান্য কাজ করবেন অধ্যাপক-অধ্যাপিকারা৷

এদিকে, রাজ্যে এনসিইআরটি সিলেবাস চালু হচ্ছে৷ নতুন সিলেবাসে প্রশিক্ষনের জন্য এনসিইআরটি’র  প্রশিক্ষকরা রাজ্যে আসছেন৷ এবিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক শিক্ষায় ২৪০ জন এবং বুনিয়াদী শিক্ষায় ২০০ জন শিক্ষকদের এনসিইআরটি’র সিলেবাস সম্পর্কে প্রশিক্ষন দেওয়ার জন্য ১২ জন প্রশিক্ষক রাজ্যে আসবেন৷ সে মোতাবেক আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর মডিউল ঠিক করার জন্য এনসিইআরটি’র একটি টি রাজ্যে আসবে, জানান শিক্ষামন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top