News Flash

  • Home
  • Uncategorized
  • লরির মদ্যপ চালকের উন্মত্ততা অল্পেতে রক্ষা পেল বাইক আরোহী
Image

লরির মদ্যপ চালকের উন্মত্ততা অল্পেতে রক্ষা পেল বাইক আরোহী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ নভেম্বর৷৷ নেশাগ্রস্ত লরি চালকের উন্মাদনায় অল্পেতে রক্ষা পেল এক বাইক আরোহী৷ ঘটনা আসাম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলী এলাকায়৷ গতকাল রাত এগারটা নাগাদ কাঁঠালতলী ট্রাই জংশনে টির০২-বি-৫৬২২ নম্বরের সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর আলম৷ তখন আসাম সীমান্ত থেকে ত্রিপুরার অভিমুখে আসা এস-০১-এফসি-৯২২৯ নম্বরের দ্রুতগামী একটি বারো চাকার লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই ত্রিপুরার দিকে পালিয়ে আসে৷ পরে পুলিশ ও উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে চালককে মারধর করতে থাকে৷ তখন ত্রিপুরার জনগণ উত্তেজিত হয় কাঁঠালতলী মানুষের উপর৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কদমতলা ও কাঁঠালতলী থানার পুলিশ৷ দুরাজ্যের উত্তেজিত জনগণকে সামাল দিতে হিমশিম খায় দুরাজ্যের পুলিশ প্রশাসন৷ এক সময় চরম উত্তেজনায় আসাম পুলিশ কেও মারধোর করে উত্তেজিত জনতা৷ যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ অধিক নয় তবুও অধিক রাত পর্যন্ত দুরাজ্যের উত্তেজিত জনতাকে নিয়ে হিমশিম খায় পুলিশ৷ অবশ্য কদমতলা থানার বড়বাবু পার্থ চক্রবর্তী সম্পূর্ণ ঘটনা শান্ত করেন এবং আয়ত্তে আনেন৷ নেশাগ্রস্ত চালককে কদমতলা থানায় নিয়ে আসা হয়৷ পরে কদমতলা থানার পুলিশ অসমের কাঁঠালতলী ওয়াচ পোস্ট পুলিশের হাতে তুলে দেয় লরি চালককে৷ অপরদিকে চালকের বিরুদ্ধে একটি মামলাও হাতে নিয়ে তদন্তে নেমেছে কাঁঠালতলী ওয়াচ পোস্টের পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top