News Flash

  • Home
  • Uncategorized
  • বিধবংসী আগুনে দুটি বাইক, সুকটার সহ দুটি বাড়ির সর্বস্ব পুড়ে ছারখার
Image

বিধবংসী আগুনে দুটি বাইক, সুকটার সহ দুটি বাড়ির সর্বস্ব পুড়ে ছারখার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ নভেম্বর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে বেশীভূত দুটি বসতবাড়ি৷ আগুনের শিখার ছারখার অন্যান্য জিনিসপত্র সহ মোটরবাইক৷ ঘটনা চুড়াইবাড়ির থানাধীন লক্ষ্মীনগর এলাকায়৷ গতকাল রাত দশটা নাগাদ লক্ষ্মীনগর গ্রামের অনন্ত নাথের বাড়িতে এই ভয়াবহ আগুন লাগে৷ দমকল বাহিনীর প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকেই অগ্ণিকান্ড সংঘটিত হয়েছে৷ স্বাভাবিকভাবে রাতের খাবার শেষ করে ঘুমুতে যাবার সময় হঠাৎ নজরে পড়ে ঘরের এক কোনায় আগুন লাগে৷ মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাসকরে ফেলে সমস্ত ঘরে৷ প্রথমে অনন্ত নাথের ঘর জ্বলে, পরে তার ভাই স্বদেশ নাথের ঘরও ভষ্মীভূত হয়৷ তবে ততক্ষণে প্রেমতলা অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে প্রায় ঘন্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা৷ তবে, ততক্ষণে দুটি ঘরে থাকা সমস্ত জিনিসপত্র, দুটি মোটরবাইক, একটি সুকটার, দুটি বাইসাইকেল পুড়ে ছাই হয়ে যায়৷ দমকল কর্মীদের উপর অভিযোগ থাকলেও তাদের কিছু করার নেই৷ বর্তমানে নতুন চালক তাই রাস্তা চিনতে অসুবিধা হয় তাছাড়া প্রেমতল অগ্ণিনির্বাপক অফিস থেকে ঘটনাস্থলের দূরত্ব অনেক, তাছাড়া গ্রামীণ রাস্তা হওয়া ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে৷ এদিকে, বশীভূত হওয়ার প্রায় ছয় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়৷ বর্তমানে চুড়াইবাড়ি থানা একটি মামলা গ্রহণ করে তদন্ত করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top