News Flash

  • Home
  • Uncategorized
  • পথ দুর্ঘটনায় মৃত্যু কমিয়ে আনতে সরকার দায়বদ্ধ : মমতা
Image

পথ দুর্ঘটনায় মৃত্যু কমিয়ে আনতে সরকার দায়বদ্ধ : মমতা

কলকাতা, ১৮ নভেম্বর (হি.স): পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কমিয়ে আনতে সরকার দায়বদ্ধ বলে রবিবার টুইট করে জানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি টুইট করে লিখেছেন, যে কোনও মৃত্যুই দুঃখজনক । পথ দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প চালু হওয়ার পর থেকে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে এসেছে । প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার পালিত হয় এই বিশেষ দিবস’।
পথ দুর্ঘটনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করছে রাজ্য প্রশাসন । ইতিমধ্যেই ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ প্রকল্পও শুরু হয়েছে । কয়েকদিন আগে একটি মামলার প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের এই প্রকল্পের প্রশংসা করে সুপ্রিম কোর্টও ।
গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী । প্রায় প্রতিটি ঘটনাতেই টুইট করেন তিনি । আজ ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ দিবসেও টুইট করলেন তিনি ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top