News Flash

  • Home
  • Uncategorized
  • দেওঘরে ডাঃ মোহন ভাবগত, শ্রদ্ধাজ্ঞাপন ঠাকুর অনুকুল চন্দ্রের সমাধিস্থলে, সৎসঙ্গের প্রধানাচার্যের সঙ্গে আলোচনা সারলেন বাংলা ভাষায়
Image

দেওঘরে ডাঃ মোহন ভাবগত, শ্রদ্ধাজ্ঞাপন ঠাকুর অনুকুল চন্দ্রের সমাধিস্থলে, সৎসঙ্গের প্রধানাচার্যের সঙ্গে আলোচনা সারলেন বাংলা ভাষায়

দেওঘর, ১৮ নভেম্বর (হি.স.) : রবিবার দেওঘরে সৎসঙ্গ পৌঁছে ঠাকুর অনুকুল চন্দ্রের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডাঃ মোহন ভাবগত৷ এদিন বাবা বৈদ্যনাথের পবিত্রস্থান দেওঘরে ছ’ঘন্টার এক সফরে আসেন তিনি৷ সৎসঙ্গ আশ্রমে পৌঁছে তিনি আশ্রম কর্তাদের সঙ্গে দেখা করে কথা বলেন৷ এরপর তিনি
ঠাকুর অনুকুল চন্দ্রের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ প্রায় দু’ঘন্টা সেখানে কাটানো থাকাকালীন মোহন ভাবগত সৎসঙ্গ আশ্রমের পানীয় জলের সমস্যার উপর আলোচনা করেন৷ সরসংঘচালক ডাঃ মোহন ভাবগত-র আশ্রমে আসায় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল৷ .
এদিন গিরিডি থেকে সড়ক পথে সকাল ৯টা নাগাদ দেওঘর পৌঁছান৷
তিনি আশ্রমে পৌঁছে সৎসঙ্গের প্রধানাচার্য অশোক দা ও বাবাই দা-র সঙ্গে দীর্ঘ আলোচনা হয়৷ এই দীর্ঘ আলোচনায় আশ্রমের পানীয় জলের
সমস্যার কথা হয়৷ সরসংঘচালক ডাঃ মোহন ভাবগত এই আলোচনা সম্পূর্ণ বাংলাভাষায় সৎসঙ্গের দুই প্রধানাচার্যের করেন৷ আর এই সমস্যা সমাধানের পথের পরামর্শ দেন মোহন ভাবগত৷ তিনি পরামর্শ স্বরূপ স্থানীয় নদীগুলোকে যুক্ত করে জল সংরক্ষণ করার বিষয়ে জোর দিয়েছেন৷ প্রসঙ্গত বলা যেতে পারে, সরসংঘচালক ডাঃ মোহন ভাবগত চার বছর বাংলায় থেকে তিনি বাংলাভাষাকে রপ্ত করেছেন, যার ফলস্বরূপ এদিন তিনি সম্পূর্ণ আলোচনা বাংলা ভাষাতে করতে পেরেছেন৷
এদিন ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে পৌঁছালে সৎসঙ্গ রীতি অনুসারে সরসংঘচালক ডাঃ মোহন ভাবগতকে ধুতি ও হাফ-হাতা কুর্তি পরিধান করার অনুরাধ জানানো হয়৷ তিনি পা-জামা ও কুর্তা পরিধান করে এসেছিলেন৷ তিনি সৎসঙ্গ আশ্রমের অনুরোধ সবিনয়ে স্বীকার করে ধুতি ও হাফ-হাতা কুর্তি পরিধান করে সৎসঙ্গের দুই প্রধানাচার্য অশোক চক্রবর্তী ও বাবাই দা-র সঙ্গে দেখা করে শ্রদ্ধা জানান৷ প্রায় দু দু’ঘন্টা থাকার পর তিনি আশ্রমের বিভিন্ন জায়গাও ঘুরে দেখেন৷
পরে সেখানে আলাদাভাবে স্থানীয় স্বয়ংসেবকদের সঙ্গে কথাবার্তাও বলেন৷ সেখান থেকে তিনি মাথাভাঙায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা রোহিত বরনওয়ালের বাড়িতে আসেন৷ সেখানে তিনি মধ্যাহ্নভোজ করেন৷ পরে তিনি স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকও করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top