News Flash

  • Home
  • Uncategorized
  • ডামটায় ভয়বহ বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
Image

ডামটায় ভয়বহ বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

দেরাদুন, ১৮ নভেম্বর (হি.স.) : রবিবার উত্তরাখণ্ডের ডামটায় ভয়বহ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে গিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আরও ১৩ বাস যাত্রী জখম হয়েছেন৷
ঘটনায় জানা গিয়েছে, এদিন যাত্রী বোঝাই বেসরকারী বাসটি উত্তরকাশি জেলার বিকাশনগর থেকে কাশি যমুনেত্রী হাইওয়ে দিয়ে জানকিচাট্টি যাচ্ছিল৷ মাঝপথে নিয়ন্ত্র হারিয়ে সেটি ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের৷ পরে স্থানীয় হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে৷ জখম ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা আসঙ্কা জনক৷ তাদের চপারে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য৷
দুর্ঘটনাগ্রস্থ বাসের আর কেউ নিখোঁজ রয়েছেন কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷
দুর্ঘনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ আহতদের চিকিৎসায় যেন উপযুক্ত পদক্ষেপ করা করা হয়৷ জেলা প্রসাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top