News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ বন্ধ খামে সিভিসি-র তদন্ত রিপোর্ট অলোক বর্মাকে দেবে সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ২০ নভেম্বর
Image

মুখ বন্ধ খামে সিভিসি-র তদন্ত রিপোর্ট অলোক বর্মাকে দেবে সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ২০ নভেম্বর

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): মুখবন্ধ খামে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| তিনটি মুখবন্ধ খামে, সিভিসি-র তদন্ত রিপোর্ট জমা পড়েছে শীর্ষ আদালতে| শুক্রবার এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, সিভিসি-র তদন্ত রিপোর্ট মুখ বন্ধ খামে সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে দেওয়া হবে| সিভিসি-র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তিনি (অলোক বর্মা) নিজের প্রতিক্রিয়া জানাতে পারেন| এরপরই সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত| পাশাপাশি সিভিসি-র তদন্ত রিপোর্ট সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে দিতে রাজি হয়নি শীর্ষ আদালত| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ নভেম্বর, মঙ্গলবার|
আভ্যন্তরীন দ্বন্দে রীতিমতো জর্জরিত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| গত ২৬ অক্টোবর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দু’সপ্তাহের মধ্যে অলোক বর্মার বিরুদ্ধে রাকেশ আস্থানার আনা অভিযোগের তদন্ত শেষ করে, সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে| শীর্ষ আদালতের নির্দেশ মতোই, গত সোমবার মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছিল ১৬ নভেম্বর| শুক্রবার এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, সিভিসি-র তদন্ত রিপোর্ট মুখ বন্ধ খামে সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে দেওয়া হবে| সিভিসি-র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তিনি (অলোক বর্মা) নিজের প্রতিক্রিয়া জানাতে পারেন| এরপরই সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত|
এদিন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার ভূয়শী প্রশংসা করে প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মাণিয়াম স্বামী বলেছেন, ‘তিনি (সিবিআই ডিরেক্টর অলোক বর্মা) যখন দিল্লি পুলিশ কমিশনার ছিলেন তখন থেকেই তাঁর সঙ্গে পরিচয়| এয়ারসেল-ম্যাক্সিস-সহ অন্যান্য মামলায় সিবিআই-এ কাজ করতে দেখেছি তাঁকে| আমার মতে তিনি একজন সত্ মানুষ| তাঁর প্রতি বহু অবিচার করা হয়েছে| আমি আশা রাখছি সুপ্রিম কোর্টে তিনি বিচার পাবেন|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top