News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড তামিলনাড়ু : মৃত্যু ১১ জনের, ক্ষতিগ্রস্ত বহু বিদ্যুতের খুঁটি
Image

প্রবল বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড তামিলনাড়ু : মৃত্যু ১১ জনের, ক্ষতিগ্রস্ত বহু বিদ্যুতের খুঁটি

চেন্নাই, ১৬ নভেম্বর (হি.স.): সাইক্লোনিক ঝড় ‘গাজা’-র তাণ্ডবে লণ্ডভণ্ড নাগাপট্টিনম, কুড্ডালোর-সহ তামিলনাড়ুর বিভিন্ন জেলা| রাতভর বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি ও বহু গাছ| ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর-বাড়ি| ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে| প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ৮০,০০০-এরও বেশি মানুষকে| শুক্রবার ভোররাতে তামিলনাড়ু ও পুদুচেরিতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘গাজা’| শুরু হয় প্রবল বৃষ্টিপাত ও ঝড়| শুক্রবার সকালেও প্রবল বৃষ্টি শুরু হয় তামিলনাড়ুর উপকূলবর্তী শহর কুড্ডালোর, নাগাপট্টিনম, থোণ্ডি ও পাম্বান-এ| রাতভর বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক কুড্ডালোর এবং নাগাপট্টিনামে| ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও বহু গাছ| ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর-বাড়ি|
নাগাপট্টিনম, কুড্ডালোর ও তিরুভারুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়ের তাণ্ডবে ১১ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন| শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী বলেছেন, ‘ঘর্ণিঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে| মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| এছাড়াও গুরুতর আতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়েছে নাগাপট্টিনাম জেলায়| এযাবত্ ৪৭১টি ত্রাণ শিবির খোলা রয়েছে, ত্রাণ শিবির গুলিতে আশ্রয় নিয়েছেন ৮১,৯৪৮ জন মানুষ|’ এই দুঃসময়ে তামিলনাড়ু সরকারের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার| ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীর সঙ্গে কথা হয়েছে| কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে|’
ঝড়ের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি নাগাপট্টিনমে প্রায় ৫০০০টি, তিরুভারুরে ৪০০০টি ও তাঞ্জাভুরে ৪০০০টি বিদ্যুতের খুঁটি নষ্ট হয়ে গিয়েছে| আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ভোররাতে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে সাইক্লোনিক ঝড় ‘গাজা’| ঝড়ের প্রভাব পড়েছে কেরলেও| মধ্য কেরলের বিভিন্ন অংশ ও কোচিতে প্রবল বৃষ্টি হয়েছে| ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সকর্ততা নিয়েছিল প্রশাসন| সেই মতো ঝড় থামতেই যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ| নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৭৬,০০০-এরও বেশি মানুষকে| শুক্রবার প্রাকৃতিক দুর্যোগ প্রবণ জেলায় সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোররাত ০০.৩০-০২.৩০ মিনিটের মাঝামাঝি সময়ে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূল থেকে বয়ে যায় ঘূর্ণিঝড় ‘গাজা’|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top