News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক অশান্তির জের, সচিবালয়ে আত্মঘাতী দিল্লি পুলিশের হেড কনস্টেবল
Image

পারিবারিক অশান্তির জের, সচিবালয়ে আত্মঘাতী দিল্লি পুলিশের হেড কনস্টেবল

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): দিল্লি সচিবালয়ের ভিআইপি পার্কিং লটে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবল| আত্মঘাতী হেড কনস্টেবলের নাম হল, সোহনবীর (৩৫)| শুক্রবার সকালে সচিবালয়ের ভিআইপি পার্কিং লটে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালান হেড কনস্টেবল সোহনবীর| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| কি কারণে তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই সম্ভবত আত্মঘাতী হওয়ার মতো চরম সিদ্ধান্ত বেছে নিয়েছেন হেড কনস্টেবল সোহনবীর|
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, ‘শুক্রবার সকালে দিল্লি সচিবালয়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন হেড কনস্টেবল সোহনবীর (৩৫)| সকাল তখন ৫.৫৩ মিনিট হবে, ফোন করে অবহিত করা হয়, সচিবালয়ের ভিআইপি পার্কিং লটে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন হেড কনস্টেবল সোহনবীর| একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি| ঘটনার তদন্ত শুরু হয়েছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top