News Flash

  • Home
  • Uncategorized
  • কোচি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলেন ত্রুপ্তি দেশাই, ক্ষোভ-প্রতিবাদ অব্যাহত
Image

কোচি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলেন ত্রুপ্তি দেশাই, ক্ষোভ-প্রতিবাদ অব্যাহত

কোচি, ১৬ নভেম্বর (হি.স.): আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কাই সত্যি হল। ১৭ নভেম্বর, শনিবার কেরলের শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার কথা বিশিষ্ট সমাজসেবী তথা ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই-এর| শুধুমাত্র ত্রুপ্তি দেশাই নন, ওই দিন শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার কথা আরও ছ’জন মহিলার। ত্রুপ্তির সফরকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কাই সত্যি হল। শনিবার (১৭ নভেম্বর) যাবেন শবরীমালা মন্দির, তার আগে শুক্রবার সকালেই কোচি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে গিয়েছেন ত্রুপ্তি দেশাই। ত্রুপ্তি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর আগে থেকেই বিমানবন্দরের বাইরে শুরু হয়ে গিয়েছিল বিক্ষোভ-প্রতিবাদ। ত্রুপ্তি বিমানবন্দরে নামতেই আরও প্রতিবাদী হয়ে ওঠেন আয়াপ্পা ভক্তরা। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এম এন গোপি নামে একজন প্রতিবাদী জানিয়েছেন, নিজস্ব গাড়িতে করেই বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হবে ত্রুপ্তিকে। তাঁর সমস্ত যাত্রাপথেই বিক্ষোভ দেখানো হবে।
প্রসঙ্গত, নিরাপত্তার দাবিতে ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন ত্রুপ্তি দেশাই| যদিও, কেরল সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত ত্রুপ্তিকে কিছুই জানানো হয়নি| শুক্রবার কোচি রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রুপ্তি জানিয়েছেন, ‘প্রতিবাদ কখনই হিংসায় পরিণত হওয়া উচিৎ নয়। কেরল সরকার আমাদের নিরাপত্তা না দিলেও, আমার শবরীমালা মন্দিরে অবশ্যই যাবো। আমাকে হয়তো আক্রমণ করা হতে পারে। এযাবৎ বহু প্রাণনাশের হুমকিও পেয়েছি আমি।’
উল্লেখ্য, কেরলের শবরীমালা মন্দিরে সমস্ত বয়সি মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনিতেই বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ঋতুমতী মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি। এমতাবস্থায় শনিবার, ১৭ নভেম্বর পুনরায় খুলছে ভগবান আয়াপ্পার মন্দির| মাদালা-মক্করভিলাক্কু পুজো উপলক্ষ্যে দু’মাসের জন্য খুলছে শবরীমালা মন্দিরের দরজা। ওই দিনই শবরীমালা মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top