News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদিকে সমর্থন করে পাকিস্তানের সমালোচনা করল শিবসেনা
Image

কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদিকে সমর্থন করে পাকিস্তানের সমালোচনা করল শিবসেনা

মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.) : কাশ্মীর প্রসঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে সমর্থন করে পাকিস্তানের সমালোচনা করল শিবসেনা । শুক্রবার শিবসেনা তাদের দলীয় মুখপত্র ‘সামনা’য় শাহিদ আফ্রিদিকে সমর্থন করে লিখেছে পাকিস্তানের সুস্থ মস্তিষ্কের মানুষের এমন দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। পাশাপাশি শিবসেনা প্রশ্ন তোলে, যে দেশে তাদের অর্থনীতিকে উজ্জীবিত করতে সময় কেটে যায়, সেই দেশ কীভাবে কাশ্মীর সামলাবে।
আফ্রিদি ব্রিটেনের এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, পাকিস্তান তাদের ‘বিক্ষুব্ধ’ চারটি প্রদেশকে সামলাতে পারছে না। কাশ্মীরকে কীভাবে সামলাবে? তিনি আরও বলেন, কাশ্মীরের মানুষ কী চাইছেন, তা তাঁদের উপর ছেড়ে দিক ভারত এবং পাকিস্তান। অন্তত মানবিকতার খাতিরে। আফ্রিদির এই মন্তব্যে শিবসেনা দাবি করে, পাকিস্তানের সুস্থ মস্তিষ্কের মানুষের এমন দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। দলের মুখপত্রে বলা হয়েছে, যে দেশকে স্বাধীনতার ৭০ বছর পরেও বাইরে দেশের কাছে ভিক্ষা করতে হয়, তাদের কাশ্মীর নিয়ে মাথা গলানো উচিত নয়। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি এবং সন্ত্রাসকে সমর্থন করে করুণ পরিণতি হয়েছে পাক অর্থনীতি। এখন প্রধানমন্ত্রী বাসভবনের গাড়ি, গবাদি পশু বিক্রি করা বাকি রয়েছে। বিপর্যস্ত অর্থনীতির কিনারায় দাড়িয়ে পাকিস্তান। আন্তর্জাতিক অর্থভাণ্ডার ইমরান খানের সরকারকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরেও প্রতিবেশী দেশ চিনের কাছে হাত পাততে হচ্ছে পাকিস্তানকে।
তবে এখন আফ্রিদি দাবি করেছেন, তাঁর ভিডিয়োর ভুল ব্যাখ্যা করছে ভারতের সংবাদমাধ্যম। তিনি দাবি করেন, ওই অনুষ্ঠানে আরও অনেক কিছু বলেছি কাশ্মীর প্রসঙ্গে। ভিডিয়ো ক্লিপটি অসম্পূর্ণ। আগে যা বলেছি ওই ভিডিয়োতে নেই। তিনি বলেন, কাশ্মীরের লড়াইকে যেমন শ্রদ্ধা করি, তেমনই নিজের দেশকে ভালবাসি। কাশ্মীরে ভারত কঠিন শাসন চালাচ্ছে। রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী সমাধান করা উচিত। তবে, আফ্রিদির এই মন্তব্যর পরও বিতর্ক পিছু ছাড়ছে না ইমরান খানের সরকারের।
উল্লখ্য, কাশ্মীর নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। পাশাপাশি, ভারতও আফ্রিদির মন্তব্যকে কাজে লাগিয়ে সমালোচনায় নেমেছে ইমরান খানের সরকারের। গত কাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের পর বিষয়টি মুখ খুল শিবসেনাও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top