News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬/১১ হামলার দশ বছর পূর্তিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা, কড়া সতর্কতা জারি
Image

২৬/১১ হামলার দশ বছর পূর্তিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা, কড়া সতর্কতা জারি

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.) : ফের ভারতের মাটিতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় কড়া সতর্কতা জারি রাজধানীতে৷ এমনকি সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাবেও৷ মুম্বইয়ে ২৬/১১ হামলার দশ বছর পূর্তির দিনে বা তার আগে ভারতে বড়সড় হামলা করতে পারে জঙ্গিরা৷ সন্ত্রাসবাদীদের নিশানায় সম্ভবত রাজধানী দিল্লি৷ এমন আশঙ্কায় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা৷ তাদের এই চিন্তার কারণ গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট৷ এই রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পাঞ্জাব হয়ে দিল্লি ঢুকবে ৬-৭ জনের জঙ্গি দল৷ গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পরই দিল্লির নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে৷
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৬ থেকে ৭ জনের একটি জঙ্গি দল সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে ঢুকে পড়েছে৷ ওই জঙ্গিরা নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সদস্য৷ অনুমান তারা এখন পাঞ্জাবে ফিরোজপুরে গা ঢাকা দিয়ে আছে৷ সুযোগ বুঝে পাড়ি দেবে দিল্লি৷ জঙ্গিদের আটকাতে ইতিমধ্যে পাঞ্জাব পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে৷ রাজ্যের নিরাপত্তা বাড়াতে ও জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে বলা হয়েছে৷ একই সঙ্গে পাক সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশি নজরদারি আরও বাড়ানোর উপর জোর দিতে বলা হয়েছে৷
এই গোয়েন্দা রিপোর্ট সামনে আসার দু’দিন আগেই পাঞ্জাবের পাঠানকোটের কাছে মাধোপুর এলাকায় একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ মঙ্গলবার রাতে চারব্যক্তি জম্মু থেকে গাড়ি ভাড়া করে পাঞ্জাবে আসছিল৷ এমন সময় অসুস্থতার কারণ দেখিয়ে মাধোপুরের কাছে গাড়িটি দাঁড় করায় তারা৷ এরপরই চার দুষ্কৃতি গাড়ি চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে সেটি ছিনতাই করে পালিয়ে যায়৷
উল্লেখ্য, ২০১৬ সালে পাঠানকোটে বায়ুসেনা শিবিরে হামলার আগে ঠিক একই রকম কায়দায় গাড়ি ছিনতাই করে জঙ্গিরা৷ দুটি ঘটনার মধ্যে এমন সাদৃশ্য কাকতালীয় নাকি সত্যি সত্যিই অন্য কোনও উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ পাঠানকোটের পুলিশ সুপার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে৷ এই ঘটনার পরই পাঠানকোটের নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top