News Flash

  • Home
  • Uncategorized
  • মাঝে একদিনের বিরতি, ফের সস্তা পেট্রোল-ডিজেল-এর দর
Image

মাঝে একদিনের বিরতি, ফের সস্তা পেট্রোল-ডিজেল-এর দর

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): মাঝে একদিনের বিরতি, ফের সস্তা হল পেট্রোল-ডিজেল। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার নিম্নমুখী ছিল পেট্রোল-ডিজেলের মূল্য। শুধুমাত্র বুধবার জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার আরও সস্তা হল জ্বালানি তেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল। সংশ্লিষ্ট মহল সূত্রের খবর, বিশ্ব বাজারে সম্প্রতি অশোধিত তেলের দাম কমার জন্যই দেশের বাজারেও কমছে জ্বালানি তেলের মূল্য।
কলকাতায় বৃহস্পতিবার এক ধাক্কায় ১৫ পয়সা কমেছে পেট্রোলের দাম| ১০ পয়সা কমার পর নিম্নমুখী ডিজেলও। কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৯.২১ টাকা। পাশাপাশি ডিজেল বিক্রি হয়েছে ৭৩.৯৫ টাকা প্রতি লিটারে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৫ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৭.২৮ টাকা প্রতি লিটার। ১০ পয়সা কমার পর দিল্লিতে ডিজেলের দাম এখন ৭২.০৯ টাকা প্রতি লিটার। পাশাপাশি মুম্বইয়ে১৪ পয়সা কমেছে পেট্রোলের দাম, ডিজেলের দাম কমেছে ১১ পয়সা। মুম্বইয়ে পেট্রোল-ডিজেল-এর নতুন দাম হল, যথাক্রমে ৮২.৮০ টাকা প্রতি লিটার এবং ৭৫.৫৩ টাকা প্রতি লিটার।
উল্লেখ্য, ধারাবাহিক গতিতে কমেই চলেছে পেট্রোল-ডিজেল-এর দর। বৃহস্পতিবার আরও এক প্রস্থ সস্তা হল পেট্রোল-ডিজেল। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top