News Flash

  • Home
  • Uncategorized
  • তুষারপাতে জেরে চারদিন ধরে বন্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক, একই অবস্থা ঐতিহাসিক মোঘল রোডে

তুষারপাতে জেরে চারদিন ধরে বন্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক, একই অবস্থা ঐতিহাসিক মোঘল রোডে

শ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.): খারাপ আবহাওয়া ও তার সঙ্গে পাল্লা দিয়ে তুষারপাতের জেরে বন্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। এই নিয়ে টানা চারদিন বন্ধ রইল শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। যার জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। অন্যদিকে গত সোমবার থেকে বন্ধ ৮৬ কিলোমিটার বিস্তৃত মোগল রোড। তার জেরে জম্মুর সঙ্গে কাশ্মীরের যোগাযোগ কার্যত বিচ্ছন্ন হয়ে গিয়েছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ফলে ধসেরও সম্ভাবনা রয়েছে। সাধারণের নিরাপত্তার কথা ভেবেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক এবং মোঘল রোড।
শ্রীনগর-লেহ জাতীয় সড়কে তুষারপাতের ফলে অতিরিক্ত বরফ জমে গিয়েছে। ফলে বরফ সরানোর কাজ চালাচ্ছে বর্ডার রোড অরগানাইজেশনের কর্মীরা। জোজিলা, মীনমার্গ, জিরো পয়েন্টে অত্যাধুনিক যন্ত্র দিয়ে বরফ সরানোর কাজ চলছে। তুষারপাতের ফলে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে গিয়েছে। রাতের দিকে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে লাদাখগামী বহু পণ্যবোঝাই গাড়ি মধ্য কাশ্মীরের সোনমার্গে দাঁড়িয়ে রয়েছে। একই ভাবে লাদাখের দ্রাস, কার্গিল, মীনমার্গে বহু কাশ্মীরগামী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। যেসব মানুষ আটকে পড়েছে তাদের জন্য আশ্রয় ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সঙ্গে জম্মুর পুঞ্চ এবং রাজৌরির সংযোগকারী ঐতিহাসিক মোঘল সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রাস্তার উপর পড়ে থাকা বরফ সরানোর কাজ চলছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top