News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোটে লড়বে অশোক গেহলট এবং শচীন পাইলট
Image

রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোটে লড়বে অশোক গেহলট এবং শচীন পাইলট

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : রাজস্থান বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়াইয়ের বদ্ধপরিকর কংগ্রেস। সেই জন্য দলের প্রাজ্ঞ দুই নেতাকে নির্বাচনে দাড় করাল কংগ্রেস। আসন্ন রাজস্থানে বিধানসভা নির্বাচনে লড়বেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট। বুধবার সাংবাদিক সম্মেলনে অশোক গেহলটকে পাশে বসিয়ে এমনই জানালেন শচীন পাইলট স্বয়ং।

এদিন শচীন পাইলট বলেন, ‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নির্দেশ এবং গেহলটজির অনুরোধে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’আগামী ৭ই ডিসেম্বর রাজস্থানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে রাজস্থানে কংগ্রেসের মধ্যে দলীয় কোন্দলের কথা প্রকাশ্যে এসেছে। দলীয় কোন্দলের অভিযোগকে খারিজ করে দিয়ে শচীন পাইলট জানিয়েছেন, কংগ্রেসের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। এখন এই সব কথা বন্ধ হওয়া দরকার। আমরা সবাই মিলে সংঘবদ্ধ ভাবে নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত করার জন্য ঝাপাবো।

বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট জানিয়েছেন, বহু মানুষ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু শেষ সিদ্ধান্ত নেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী স্বয়ং। পাঁচটি রাজ্যে আমাদের দলীয় শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিজেপি ভয়েতে রয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে অশোক গেহলট বলেন, আগে অমিত শাহ ১৮০টি আসন জয় করার কথা বলতেন। কিন্তু এখন তিনি নীরব। দেশের স্বাধীনতা সংগ্রামে বিজেপি এবং আরএসএস-এর কোনও অবদান নেই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top