News Flash

  • Home
  • Uncategorized
  • মহম্মদ শামিকে আদালতে হাজিরার নির্দেশ
Image

মহম্মদ শামিকে আদালতে হাজিরার নির্দেশ

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স): বধু নির্যাতন মামলায় ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ১৪ জানুয়ারির মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারক৷ আলিপুর আদালতের বিচারক এদিন জানান, মহম্মদ শামিকে সশরীরে আদালতে হাজিরা দিতে বলা হলেও তিনি কোনওভাবেই আসেননি৷ এদিন তাঁর আদালতে হাজিরার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ ১৪ জানুয়ারির মধ্যে তাঁকে আদালতে আসতে হবে ৷ তিনি আদালতে হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে আইনজীবী মহলের ধারনা ৷

স্ত্রী হাসিন জাহান ও তাঁর সন্তানের জন্য মহম্মদ শামির থেকে খোরপোষ বাবদ টাকা চেয়েছিলেন৷ আদালত সেই টাকা কতটা দিতে হবে তা জানিয়ে দেয়৷ এরপরেও শামির চেক বাউন্স করে৷ আর তা নিয়ে ফের আদালতে যান হাসিন৷ এবার তারও জবাবদিহি চাইল আদালত৷

মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ৷ পরে দু’জনের কথোপকথনের অডিও ক্লিপ শোনেন কলকাতা পুলিশ৷ অন্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের পাশাপাশি শামির বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন স্ত্রী হাসিন জাহান৷ হাসিন জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশ৷ আলিপুর আদালতে শামির বিরুদ্ধে মামলা শুরু হয়৷

শামি ও তাঁর পরিবারের ৪জন সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, হুমকি, নির্যাতন থেকে শুরু করে খুনের চেষ্টা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়৷ মামলা করা হয় ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ নম্বর ধারায়৷ কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম প্রবীণ ত্রিপাঠীর কাছে নিজের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন শামির স্ত্রী হাসিন জাহান৷

শামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর হাসিন ও মেয়েকে টাকা বন্ধ করে দেন ভারতীয় দলের এই পেসার ৷ এমনি হাসিনকে দেওয়া শামির অগ্রিম চেকও বাউন্স করে ৷ এ নিয়েও বুধবার শামির আইনজীবীকে বিচারক জানান, চেক বাউন্স হওয়া অপরাধ৷ শামির আদালতকে এড়িয়ে চলার বিষয়টিও ভালো চোখে দেখছেন না বিচারক৷

এদিন হাসিন জাহান বলেন,সেলিব্রিটি হওয়ার সুবাদে সবরকমের ফায়দা তুলছেন তিনি ৷ তাঁর আরও অভিযোগ তাঁর সেলিব্রিটি বন্ধুরাও তাঁকে সবভাবে বাঁচানোর চেষ্টা করছেন ৷ বেশ কয়েকটা দিন স্বস্ত্বিতে থাকার পর ফের বিপাকে মহম্মদ শামি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top