News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির জেএনইউ স্টেডিয়ামে আত্মঘাতী স্প্রিন্টার, ধোঁয়াশায় সাই এবং দিল্লি পুলিশ
Image

দিল্লির জেএনইউ স্টেডিয়ামে আত্মঘাতী স্প্রিন্টার, ধোঁয়াশায় সাই এবং দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): আর্থিক অনটন, নাকি অন্য কোনও কারণ ! ধোঁয়াশা রেখেই আত্মঘাতী হলেন ১৮ বছর বয়সি একজন স্প্রিন্টার| মঙ্গলবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র হোস্টেলের ভিতরেই আত্মঘাতী হন ১৮ বছর বয়সি স্প্রিন্টার পালেন্দর চৌধুরী| সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় হোস্টেলের ঘর থেকে পালেন্দর-এর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে দিল্লি পুলিশ| কি কারণে আত্মঘাতী হলেন পালেন্দর, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং দিল্লি পুলিশ|

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র এক কর্তা জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে ফোনে বাবার সঙ্গে কোনও কারণে ঝামেলা চলছিল পালেন্দর-এর| পরে তাঁর বোন এসেও কথা বলে গিয়েছিল| কিন্তু, শেষ পর্যন্ত পালেন্দরকে আমরা বাঁচাতে পারলাম না|’ ছেলের অকাল মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ পালেন্দর-এর বাবা মহেশ| তাঁর কথায়, ‘ছেলে আমাকে বলেছিল, তাঁর টাকা চাই| আমি তাঁকে আশ্বস্ত করেছিলাম, টাকা দেব| জানি না তারপর কি হয়েছে, স্টেডিয়ামের কারও বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই|’ প্রাথমিক দিল্লি পুলিশের তদন্তকারীদের অনুমান, আর্থিক কারণেই আত্মঘাতী হয়েছেন ১৮ বছর বয়সি ওই স্প্রিন্টার|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top