News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের সুখমায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণ, আহত ১
Image

ছত্তিশগড়ের সুখমায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণ, আহত ১

সুখমা, ১৪ নভেম্বর (হি.স.) : ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। মাওবাদীদের আইইডি বিস্ফোরণের গুরুতর আহত এক। বিস্ফোরণটি বুধবার দুপুর ২টো ১০মিনিট নাগাদ সুখমার চিন্তাগুফাতে জঙ্গলে ঘটেছে। বিস্ফোরণের পর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাওবাদী হামলার খবর পাওয়ামাত্র সিআরপিএফ-এর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের তরফে মনে করা হয়েছে আগামী ২০ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করতেই এমন হামলা চালিয়েছে মাওবাদীরা। গোটা এলাকাজুড়ে মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান সিআরপিএফ-এর।

উল্লেখনীয়, বুধবার সকালে বিজাপুর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, বিজাপুর ঘাট্টি এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা| আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ৪ জন জওয়ান, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক| প্রত্যেককে কমবেশি আহত অবস্থায় উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top