News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎবিভ্রাটের জের, স্ট্যাচু অফ ইউনিটির ভেতর লিফটে আটকে বিহারের উপ-মুখ্যমন্ত্রী
Image

বিদ্যুৎবিভ্রাটের জের, স্ট্যাচু অফ ইউনিটির ভেতর লিফটে আটকে বিহারের উপ-মুখ্যমন্ত্রী

কেওড়িয়া, ১৩ নভেম্বর (হি.স.) : স্ট্যাচু অফ ইউনিটির ভেতর বিদ্যুৎবিভ্রাট। লিফটের ভেতর আটকে রইলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী।চাঞ্চল্যকর ঘটনাটি মঙ্গলবার সকালে গুজরাটের কেওড়িয়ার সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির ভেতর ঘটেছে।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী এদিন গুজরাটের বিদ্যুৎমন্ত্রী সৌরভ প্যাটেলকে নিয়ে ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসেন। এরপর মূর্তি ভেতরে ১৫৩ মিটার উঁচুতে থাকা সংগ্রহশালা লিফট করে দেখতে যান তিনি। সেই সময় হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে লিফটের ভেতর আটকে পড়েন সুশীল মোদী। প্রায় এক মিনিট লিফটের ভেতর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় তাঁকে। পরে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। লিফটের ভেতরে উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী ছাড়াও ছিলেন বিদ্যুৎমন্ত্রী সৌরভ প্যাটেল সহ রাজ্য প্রশাসনের বিশিষ্ট আধিকারিকেরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম উঁচু মূর্তির মাধ্যমে এটা প্রমাণিত যে প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা তিনি পালন করেন। এই মূর্তি নির্মাণে বিহারের কৃষকেরা নিজেদের লোহালক্করও দান করেছেন। উল্লেখনীয় ৩১ অক্টোবর ১৮২ মিটার উঁচু মূর্তিটিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top