News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের জীবনাবসান, শোক প্রকাশ
Image

কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের জীবনাবসান, শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর ৷৷ কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের জীবনাবসান হয়েছ৷ তাঁর প্রয়াণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক প্রকাশ করেছেন৷ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, অনন্ত কুমারজীর প্রয়াণে দেশ এক প্রতিজ্ঞাবদ্ধ নেতাকে হারিয়েছেন যিনি নাগরিক সমাজ এবং রাষ্ট্রের জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে গেছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারকে স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা অনন্ত কুমারর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ সোমবার বিকালের প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মুখ্যমন্ত্রী৷
কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য তথা ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা অনন্ত কুমার রবিবার গভ র রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তার অগদ্ধকাল প্রয়াণের খবর রাজ্য বিজেপি কার্যকর্র্তদের মধ্যে ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে৷ সোমবার বিকালে বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রয়াত নেতার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, অনন্ত কুমার জীর অকাল মৃত্যুতে এক অপুরনীয় ক্ষতি হয়েছে৷ পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান কখনোই ভোলা যাবে না৷ এক নিরলস কর্মীকে হারিয়েছে পার্টি৷ পার্টির কার্যকর্তাদের জন্য তিনি চিরকাল পথ প্রদর্শক হয়ে থাকবেন৷
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এবং সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য৷ শ্রদ্ধার্ঘদ্ধ নিবেদনের পর প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top