News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে বিরাট কোহলি
Image

আইসিসি সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে বিরাট কোহলি

দুবাই, ১৩ নভেম্বর (হি.স.) আন্তর্জাতিক ক্রিকেট নিয়মায়ক সংস্থা আইসিসি-র একদিনের ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় একনম্বরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার প্রাপ্ত পয়েন্ট ৯৩৫। একদিনের ক্রিকেটে সেরা বোলারের তকমা পেলেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ। তার প্রাপ্ত পয়েন্ট ৮৪১।
আইসিসি প্রকাশিত তালিকায় সব চেয়ে বড় চমক হচ্ছে আফগানিস্তানের রশিদ খান। বোলার হিসেবে টি-২০ ক্রিকেটের এক নম্বর স্থান দখল করেছেন তিনি। টেস্টে ক্রিকেটে সেরা বোলার জেমস অ্যান্ডারসন। ব্যাটসম্যানদের টেস্টে তালিকাতেও এক নম্বর স্থান রয়েছে বিরাট কোহলির নাম। একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে রয়েছে রোহিত শর্মা। তিন নম্বরে রয়েছেন রস টেইলর।
উল্লেখনীয়, ৭৩টি টেস্ট খেলে বিরাট কোহলির সংগ্রহ ৬৩৩১ রান। একদিনের ক্রিকেটে ২১৬টি একদিনের ম্যাচ খেলে করেছেন ১০২৩২ রান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top