News Flash

  • Home
  • Uncategorized
  • মুখবন্ধ খামে সিসিভি-র রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, মামলার পরবর্তী শুনানি শুক্রবার
Image

মুখবন্ধ খামে সিসিভি-র রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, মামলার পরবর্তী শুনানি শুক্রবার

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| তিনটি মুখবন্ধ খামে, ৩ কপি রিপোর্ট জমা পড়েছে শীর্ষ আদালতে| এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার, ১৬ নভেম্বর| এদিন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-র রিপোর্ট পেশ হতে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| রিপোর্ট পেশ হতে কেন দেরি? জানতে চাইলেই প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান সলিসিটর জেনারেল| এরপরই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী শুক্রবার, ১৬ নভেম্বর|

আভ্যন্তরীন দ্বন্দে রীতিমতো জর্জরিত সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| গত ২৬ অক্টোবর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দু’সপ্তাহের মধ্যে অলোক বর্মা মামলার তদন্ত শেষ করে, রিপোর্ট জমা দিতে হবে| শীর্ষ আদালতের নির্দেশ মতই, সোমবার মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| সিবিআই-এর অর্ন্তকলহ সামাল দিতে সম্প্রতি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার| জরুরিকালীন ভিত্তিতে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে|

ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘নির্বাসিত’ সিবিআই ডিরেক্টর অলোক বর্মা| বর্মার অপসারণ মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ১২ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না সিবিআই-এর ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও| পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেও, এই সময়ে রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা| এখানেই শেষ নয়, অলোক বর্মার অপসারণ মামলায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট| সিভিসি-কে নির্দেশ দেওয়া হয়, অলোক বর্মার বিরুদ্ধে রাকেশ আস্থানা যে সমস্ত অভিযোগ এনেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ করতে হবে দু’সপ্তাহের মধ্যেই| তদন্ত শেষ হতেই শীর্ষ আদালতের নির্দেশ মতই, মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিভিসি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top