News Flash

  • Home
  • Uncategorized
  • চম্পকনগর ও বাইখোড়ায় অগ্ণিকান্ডে আটটি দোকান ভস্মিভূত
Image

চম্পকনগর ও বাইখোড়ায় অগ্ণিকান্ডে আটটি দোকান ভস্মিভূত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ নভেম্বর৷৷ শনিবার গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হলো ৪টি দোকান৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কপাই বাজারে রাত্র আনুমানিক ১ ঘটিকার দিকে আগুন লেগে ভস্মীভূত হয় ৪টি দোকান৷ এই দোকানগুলির মধ্যে একটি স্টেশনারী দোকান, দুটি সেলুন দোকান ও অপরটি হলো মাছ দোকান৷ এরমধ্যে স্টেশনারী দোকান অপরটি হলো মাছ দোকান৷ এর মধ্যে স্টেশনারী দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে৷ স্টেশনারী দোকানের মালিক এর নাম মনোরঞ্জন দাস, বাপ্লি নমঃ ও পবিত্র দাসের ছিলেরা সেলুন দোকান ও বাসু নমঃ এর ছিলো মাছের দোকান৷
মনোরঞ্জন দাসের প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সংবাদ মাধ্যমের সম্মুখিন হয়ে মনোরঞ্জন দাস জানান নাশকতার মূলে ইচ্ছে করেই উনার দোকানে অগ্ণি সংযোগ করেছে৷ এর আগেও এক বছর আগে উনার দোকানে অগ্ণিকাণ্ড ঘটেছে৷ মনোরঞ্জন দাস বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে লোন নিয়ে পুনরায় ব্যবসা বাণিজ্য শুরু করেছিল৷ কিন্তু গতকাল রাত্রে পুনরায় উনার দোকানে অগ্ণি সংযোগ ঘটে৷ এই অগ্ণি সংযোগের ব্যপারে সন্দেহকারীদের নাম দিয়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করবে ব লে জানান মনোরঞ্জন দাস৷ কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে সন্দেহকারীদের নাম প্রকাশ করেনি৷ পর পর দুইবার অগ্ণি সংযোগে নিস্ব হয়ে পরেছে মনোরঞ্জন বাবু৷ গতকাল সারা রাত্র চড়কপাই বাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো বলে জানা যায়৷ তাই সকলের সন্দেহ সর্ট সার্কিট হবার সম্ভাবনা নেই কেউ ইচ্ছাকৃতভাবে এই অগ্ণিসংযোগ করেছে বলে লোকমনে তীব্র গুঞ্জন চলছে৷ এই ধরনের অগ্ণি সংযোগে পশ্চিম চড়কপাই বাজারে ব্যবসায়ীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
এক বিধবংসী অগ্ণিকাণ্ডে চম্পকনগর বাজারের চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে৷ খবর পেয়ে ইঞ্জিন নিয়ে ঘটানস্থলে ছুটে যান অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্তে আসে৷ কিন্তু ততক্ষণে সম্পূর্ণবাবে পুড়ে গেছে বাজারের চারটি দোকান৷ ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শখট সার্কিট থেকে এই আগুন লেগেছে৷ ভুক্তভোগীদের দাবি, অগ্ণিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ প্রসঙ্গত, আগুন লাগে শনিবার গভীর রাতে৷ রবিবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে৷ এদিকে এ ঘটনায় পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে৷ অপরদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সাহায্যের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে আছেন৷ প্রশাসন ক্ষতির হিসাবনিকাশ শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top