News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্নেয়াস্ত্রের মধ্যেই বিপ্লব দেখছে কংগ্রেস : অমিত শাহ
Image

আগ্নেয়াস্ত্রের মধ্যেই বিপ্লব দেখছে কংগ্রেস : অমিত শাহ

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : কংগ্রেস আগ্নেয়াস্ত্রের মধ্যে বিপ্লব দেখছে। কিন্তু বিজেপি গরিব কৃষকদের বাড়তি ভাতা অনুমোদনের মাধ্যমেই বিপ্লব দেখতে পায়। সোমবার এমনই ভাষায় কংগ্রেসের নিন্দায় মুখর হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস আগ্নেয়াস্ত্রের মধ্যেই বিপ্লব দেখতে পায়। অন্যদিকে আমরা(বিজেপি) গরিব কৃষকদের বাড়তি ভাতা অনুমোদনের মাধ্যমে বিপ্লবকে দেখতে পাই। আমাদের কাছে শিশুদের টিকাকরণ ও ধোঁয়া মুক্ত বাড়িই হচ্ছে প্রকৃত বিপ্লব। অন্তদয় নীতির মাধ্যমে আমরা জোর কদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে প্রান্তিক শ্রেণীতে থাকা মানুষেরা সমাজের মূলস্রোতে যুক্ত হতে পারে। অনুপ্রবেশ মুক্ত দেশ গড়ে তুলতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কি আমাদের সমর্থন করবেন? বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস।
দলীয় কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের উন্নয়নমুখী কাজকর্মগুলিকে জনগণের কাছে তুলে ধরতে হবে দলীয় কর্মীদের। নির্বাচন বিজেপি কাছে শুধুমাত্র ক্ষমতায় আসার মাধ্যম নয়। এর মাধ্যমে বিজেপি নিজেদের আদর্শ ও ধারণাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। বিজেপি ক্ষমতায় থাকলেই ভারত মহানরাষ্ট্রে পরিণত হবে।
উল্লেখনীয়, আগামী ২০ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হবে। মিজোরাম ও মধ্যপ্রদেশে ভোট হবে ২৮ নভেম্বর। রাজস্থান ও তেলেঙ্গানায় ভোট হবে ৭ ডিসেম্বর। ফলাফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top