News Flash

  • Home
  • Uncategorized
  • ওষুধের দোকান বন্ধ রাখায় বিপাকে পড়ছেন জনসাধারণ
Image

ওষুধের দোকান বন্ধ রাখায় বিপাকে পড়ছেন জনসাধারণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ নভেম্বর৷৷ রাতেরবেলায় ঔষধ দোকান বন্ধ রাখার কারণে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রুগিদের ও রাত্রিবেলায় যেসকল রোগী ভর্তি হচ্ছেন তাদেরকে ঔষধের জন্য অনেক সমস্যাের সম্মুখীন হতে হচ্ছে৷ রাত্রিবেলায় হাসপাতালের সামনের দোকানগুলি ও বাইখোড়া বাজারের ঔষধ দোকানগুলি বন্ধ থাকে৷ যার ফলে রোগীদের চিকিৎসার জন্য রুগির আত্মীয় পরিজনদের ৭ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে শান্তিরবাজারে এসে ঔষধ ক্রয় করতে হয়৷ কিছুদিন পূর্বে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাত্রিবেলায় একজন গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন৷ হাসপাতালে সমস্ত ঔষুধ মজুত না থাকার কারণে বিপাকে পরতে হয় ঐ মহিলার পরিবারের লোকজনদের৷ দোকান বনধ থাকার কারণে মহিলার আত্মীয় পরিজন ঔষধ ক্রয় করতে অক্ষম হয়ে পরেন৷ পরবর্তী সময়ে কর্মরত চিকিৎসকের উদ্যোগে পার্শ্ববর্তী অপর একজন মহিলা থেকে এই ঔষধ দিয়ে কোনোপ্রকার রাত্রিবেলায় রুগীকে হাসপাতালে রেখেছেন৷ এই ঘটনার সত্যতা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেন ডাক্তার জে এম দাস৷ তিনি সংবাদ মাধ্যমকে জানান হাসপাতালের পক্ষ থেকে বার বার ঔষধ দোকানদারদের কাছেথ জানতে চাইলে তারা সকলের সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ৷ সঠিক সময় ঔষধ না পাওয়ার কারণে অনেক রুগি চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চাইছে না৷ সকলের মনে একটাই আতঙ্ক ঔষধ দোকান বন্ধ থাকবে৷ এখানে দেখার বিষয় এই হাসপাতালে চিকিৎসার উন্নয়ন প্রকল্পে ও ঔষধ দোকানদারদের মনগড়া কাহিনীর সুষ্ঠ তদন্তে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top