News Flash

  • Home
  • Uncategorized
  • শ্লীলতাহানির মামলায় বিজেপির নেতা ও নেত্রীকে গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ যুব কংগ্রেসের
Image

শ্লীলতাহানির মামলায় বিজেপির নেতা ও নেত্রীকে গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ যুব কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ শ্লীলতাহানির দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে শনিবার রাজধানী আগরতলা শহরে মঠচৌমুহনী

শনিবার যুব কংগ্রেসের পথ অবরোধ আন্দোলন মঠচৌমুহনী এলাকায়৷ ছবি নিজস্ব৷

এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছে সদর জেলা যুব কংগ্রেস৷ এদিন সকালে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা আচমকা কল্যাণী এলাকায় পথ অবরোধ করেন৷ তাদের অভিযোগ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি দীপক কর এবং মহিলা মোর্চার সভানেত্রী মনিসা সাহাকে অবিলেম্ব গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷ তাদের বিরুদ্ধে রত্না দেবনাথ নামে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছিলেন৷

এদিন, সকালে যুব কংগ্রেসের নেতা কর্মীরা মঠচৌমুহনী এলাকায় পথ অবরোধ সংগঠিত করে৷ মাঝপথে অবরোধ করে ফেলেন তারা৷ সাথে সাথেই প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায় উভয় দিকে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশের পদস্থ আধিকারীকরা৷ পুলিশ অবরোধকারীদের বলে যাতে জনদুর্ভোগের কথা মাথায় রেখে তারা যেন অবরোধ প্রত্যাহার করে নেয়৷ কিন্তু, কোনভাবেই তারা অবরোধ আন্দোলন থেকে সরে যেতে নারাজ৷ তাদের একটাই দাবী অবিলম্বে শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করতে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷ পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করে নিয়েছে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা৷

প্রসঙ্গত, বনমালীপুর মন্ডলের সভাপতি দীপক কর এবং এই মন্ডলেরই মহিলা মোর্চার সভানেত্রী মনিসা সাহার বিরুদ্ধে রত্না দেবনাথ নামে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছেন৷ কয়েকদিন পূর্বে এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ বর্তমানে অভিযুক্তরা জামিনে মুক্ত রয়েছে৷ এরই মধ্যে যুব কংগ্রেস এবং কংগ্রেস এই বিষয়টিকে নিয়ে মাঠে নেমে পড়েছে এবং প্রথমে মহিলা থানায় ডেপুটেশন এবং শনিবার পথ অবরোধ আন্দোলন সংগঠিত করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top