News Flash

  • Home
  • Uncategorized
  • তেজপ্রতাপের সংসার ভেঙে যাওয়ায় ছট পুজো করছেন না মা রাবড়ি দেবী
Image

তেজপ্রতাপের সংসার ভেঙে যাওয়ায় ছট পুজো করছেন না মা রাবড়ি দেবী

পটনা, ১১ নভেম্বর (হি.স.) : তেজপ্রতাপের সংসার ভেঙে যাওয়ায় মন ভাল নেই মা রাবড়ি দেবীর৷ একদিকে স্বামী লালু প্রসাদ যাদব জেলে, আর বড় ছেলে তেজের সংসার গিয়েছে ভেঙে৷ সেই দুঃখে মা রাবড়ি দেবী স্থির করেছেন, এবছর তিনি ছট পুজো করবেন না৷
সোমবার থেকে শুরু ছট পুজো৷ কিন্তু উৎসবের আনন্দ যেন ফিকে পড়ে গিয়েছে যাদব পরিবারে৷ তার উপর পরিবারের সদস্যদের উপর গোঁসা করে তেজ বাড়ি ছেড়ে চলে গিয়েছেন৷ অনেক বুঝিয়েও তাঁকে ঘরে ফিরিয়ে আনা যাচ্ছে না৷
আরজেডি বিধায়ক তথা যাদব পরিবারের বিশ্বস্ত সহযোগী ভোলা যাদব জানিয়েছেন, এক সপ্তাহ কেটে গিয়েছে তেজ প্রতাপ বাড়ি ফেরেননি৷ পরিবার তাঁকে নিয়ে খুব চিন্তিত৷ তাই রাবড়ি দেবী ঠিক করেছেন এবছর তিনি ছট পুজো করবেন না৷ এদিকে তেজের বাড়ি ফেরার এখনও কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ তেজ অবশ্য জানিয়েছিলেন, যতক্ষণ না পরিবার ঐশ্বর্যের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের বিষয়টি মেনে না নিচ্ছে, ততদিন তিনি বাড়ি ফিরবেন না৷ ভোলা যাদব জানিয়েছেন, বড় ছেলের এহেন কথায় আহত হয়েছেন রাবড়ি দেবী৷
ছট পুজো বিহারের অন্যতম বড় উৎসব৷ যাদব পরিবারের ১০ সার্কুলার রোডের বাড়িতে ঘটা করে ছট পুজো পালন করা হয়৷ আরজেডি কর্মী ও সমর্থকরা তো বটেই, সাধারণ মানুষ লালুর বাড়ির সামনে ভিড় জমান৷ প্রসাদ বিলি করা হয়৷ এই বছর এই সব কিছুই হবে না৷ কেননা লালু পত্নী এবছর ছট পুজো থেকে নিজেকে দুরে সরিয়ে রাখছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top