News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে রুখতে আগামী ২২ নভেম্বর বিরোধী মহাজোটে অবিজেপি দলগুলির বৈঠক
Image

বিজেপিকে রুখতে আগামী ২২ নভেম্বর বিরোধী মহাজোটে অবিজেপি দলগুলির বৈঠক

হায়দরাবাদ, ১১ নভেম্বর (হি.স.) : লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন৷ কেন্দ্রে মোদী বিরোধী মহাজোট আরও শক্ত করতে অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠকে বসার ডাক দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর নাইডু৷ আগামী ২২ নভেম্বর দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ওইদিন অবিজেপি জোট গঠন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে৷ এছাড়া বিজেপির বিরোধীতায় জোটের পরবর্তী রূপরেখা কী হবে সেই নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে৷
গত কয়েকসপ্তাহ ধরে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে এককাট্টা করার কাজে তৎপর হয়েছেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো৷ কার্যত নেতাদের বাড়ি বাড়ি ছুটে বেরিয়েছেন৷ গত ২৩ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি তিনি দেখা করেন মায়াবতী, অখিলেশ যাদব, মুলায়ম সিং যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, শরদ যাদব, ফারুক আবদুল্লা ও বামেদের সঙ্গে৷ আগামী ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা বাংলার নেত্রীর সঙ্গে দেখা করা প্রসঙ্গে চন্দ্রবাবু জানান, তিনি ‘দিদির’ সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেছেন৷
এদিকে শনিবার তিনি দেখা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলটের সঙ্গে৷ প্রসঙ্গত, তেলুগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু গোড়া থেকেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে মোদী-বিরোধী জোট গড়তে আগ্রহী৷ শনিবার রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দু’জনে সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানে চন্দ্রবাবু জানান, প্রধান বিরোধী দলের সভাপতি হিসাবে রাহুল গান্ধীকে অনুরোধ করেছেন মোদী বিরোধী জোটকে পোক্ত করতে তিনি যেন সামনে থেকে নেতৃত্ব দেন৷ সেটা রাহুল মেনে নিয়েছেন৷ তার আগে শুক্রবার চেন্নাইতে গিয়ে ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ চন্দ্রবাবু জানান, সব দলকে একজোট করার কাজে তারা এগিয়ে এসেছেন৷ এক বা দুটি দলের মধ্যে হয়তো কোনও বিষয়ে মতপার্থক্য আছে৷ টিডিপির সঙ্গে কংগ্রেসের ৪০ বছরের বৈরতা ছিল৷ কিন্তু এখন পরিস্থিতি আলাদা৷ এখন সবাইকে একজোট করার চেষ্টা চলছে৷ গণতন্ত্র রক্ষা করাটা জরুরি৷ তাই নিজেদের মধ্যে সব মতপার্থক্য ভুলে যাওয়া দরকার৷ শুক্রবার স্ট্যালিনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এমনটাই জানান তিনি৷ চন্দ্রবাবুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন স্ট্যালিন৷ তাঁর কথায়, ‘‘বিজেপিকে হারাতে সমস্ত আঞ্চলিক দলগুলিকেই একজোট হওয়া উচিত৷ দেশবিরোধী, সাম্প্রদায়িক বিজেপির শাসন শেষ হওয়া উচিত৷’’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top