News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার হলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি
Image

গ্রেফতার হলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি

বেঙ্গালুরু, ১১ নভেম্বর (হি.স.) : গ্রেফতার হলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি৷ ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করল সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।জনার্দন রেড্ডির বিরুদ্ধে ১৮ কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে৷ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল ক্রাইম ব্রাঞ্চের আধিকারীকদের কাছে৷ সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের অ্যাডিশনাল সিপি অলোক কুমার জানান, ‘‘ঘুষকাণ্ডে নির্দিষ্ট তথ্য, প্রমাণের ভিত্তিতে জনার্দন রেড্ডিকে গ্রেফতার করা হয়েছে৷ আদালতে পেশের আগে বিনিয়োগকারীদের টাকা উদ্ধারের চেষ্টা চালানো হবে৷’’
দুর্নীতির অভিযোগ থেকে রেহাইয়ের জন্য অ্যাম্বিডান্ট গ্রুপ নামক একটি সংস্থাকে ঘুষ দিয়েছিলেন কর্ণাটকের এই প্রাক্তন মন্ত্রী৷ অভিযোগ সামনে আসতেই তদন্ত চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ মেলে বেশ কিছু অসঙ্গতি৷ এরপর এদিন তাকে গ্রেফতার করা হয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top