News Flash

  • Home
  • Uncategorized
  • এলাহাবাদ, ফৈজাবাদের পর এবার আগ্রার নাম পরিবর্তনের দাবি উঠল বিজেপির অন্দরে
Image

এলাহাবাদ, ফৈজাবাদের পর এবার আগ্রার নাম পরিবর্তনের দাবি উঠল বিজেপির অন্দরে

লখনউ, ১১ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের দুই প্রাচীন শহর এলাহাবাদ, ফৈজাবাদের নাম পরিবর্তনের পক্ষে বারবার সওয়াল করেছে রাজ্য সরকার। এমনকি এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করার পক্ষে সম্মতি জানিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এবার সেই একই পথে হেটে আগ্রার নাম পরিবর্তন করার দাবি উঠল বিজেপির অন্দরে। আগ্রার নাম পরিবর্তন করে অগ্রবন বা আগরওয়াল করার দাবি তুললেন বিজেপি বিধায়ক জগনপ্রসাদ গর্গ।
আগ্রা নাম পরিবর্তন করার জন্য রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠিও লিখেছেন। চিঠিতে বিজেপি বিধায়ক জগনপ্রসাদ আগরওয়াল লিখেছেন, আগরওয়াল সম্প্রদায়ের মানুষেরা ওই অঞ্চলে বসবাস করত। তাই শহরটির নাম অগ্রবন বা আগরওয়াল রাখা উচিত। আগে আগ্রাকে অগ্রবন নামেই সবাই চিনত। কিন্তু মোঘলরা ভারতে আসার পরে ওই জনপদের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করে আকবরাবাদ। বৈশ্যরা ওই শহরে নিজেদের প্রভাব বিস্তার করেছিল। এমনকি পাঁচ হাজার বছর আগে আগনারাবন নামেই খ্যাত ছিল বর্তমানের আগ্রা। আগ্রা নামের কোনও গুরুত্ব নেই। কোনও প্রাচীন পুথিতে কোনও উল্লেখ নেই বলে জানিয়েছেন তিনি।
উল্লেখনীয় জগনপ্রসাদ গর্গ হচ্ছে আগ্রা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আগ্রা নাম পরিবর্তনের দাবিতে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top