News Flash

  • Home
  • Uncategorized
  • ভাই ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

ভাই ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ‘স্বর্গে হলুস্থুল, মঞ্চে জোগড়, না-যেও ভাই যমের দুয়ার, যম দুয়ারে পড়লো কাঁটা, ভাইকে দেয় বোন ফোটা’৷ ২২ কার্তিক ১৪২৫ বাংলা৷ পঞ্জিকা মতে দ্বিতীয়া তিথি৷ এই মন্ত্রোচ্চারণের মাধ্যমেই সকাল থেকে ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব পর্ব শুরু হয়েছে৷ শুক্রবার ভ্রাতৃ দ্বিতীয়া৷ আজকের দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দিয়ে থাকেন৷ আর ভাইও বোনেদের আশীর্বাদ করে থাকেন বোন যেন সব সময় হাসি খুশি এবং সুখে শান্তিতে থাকে৷ অনেকেই প্রথা মোতাবেক প্রতিপদেও ফোঁটা দিয়েছেন৷ এই তিথিকে ভ্রাতৃদ্বিতীয়া তিথি হিসাবেও পালন করা হয়ে থাকে৷ হিন্দুশাস্ত্র মতে এদিন বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন৷

এ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগরতলার শিশুবিহার এলাকায় সরকারি বাসভবনে ভাইফোঁটার আয়োজন করা হয় এদিন দুপুরে৷ রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকেও বিভিন্ন বয়সি মেয়ে ও মহিলারা মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে তাঁর কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন৷ মুখ্যমন্ত্রীর বাসভবনে ভাইফোঁটা দিতে আসা মহিলারা জানান, দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে৷ তবে, মুখ্যমন্ত্রীর বাসভবনে এই প্রথম ভাইফোঁটার আয়োজন করা হয়েছে৷ তাঁরা নিজেরা মুখ্যমন্ত্রীর কপালে ফোঁটা দিতে পারায় খুশি৷ তিনি সমাজের জন্য, বিশেষ করে নারীর জন্য বিশেষ কাজ করছেন বলেও তাঁরা বেশি খুশি৷ তাই তাঁরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দীর্ঘায়ু কামনা করছেন৷

এদিকে, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, এতোগুলি বোন তাঁকে ভাই ভেবে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেছেন তাতে তিনি খুশি৷ ত্রিপুরা রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে চান তিনি৷ সেই সঙ্গে ত্রিপুরাকে মহিলা সংক্রান্ত অপরাধমুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতেও চান৷ এই শুভ দিনে সকল ভাইদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান তাঁরা যেন বোনেদের রক্ষার শপথ নেন৷ ছোট বোনদের আশীর্বাদ করেন এবং বড়দেরকে পায়ে ছঁুয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে, ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাজারে সাধারণ মানুষের ভিড় লক্ষা করা গেছে৷ বিশেষ করে মিষ্টির দোকান, মাংসের দোকান এবং মাছের দোকানে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top