News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির রোহিনী সেক্টর ২৬-এ বস্তিতে আগুন, পুড়ে গেল ৭০টি ঝুপড়ি
Image

দিল্লির রোহিনী সেক্টর ২৬-এ বস্তিতে আগুন, পুড়ে গেল ৭০টি ঝুপড়ি

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): ফের আগুন-আতঙ্ক নয়াদিল্লির এক বস্তিতে। নয়াদিল্লির রোহিনী সেক্টর ২৬-এ একটি বস্তিতে আগুন লেগে প্রায় ৭০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। এ ব্যাপারে শনিবার দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে রোহিণীর ওই বস্তিতে শুক্র-শনিবার মাঝরাতে আগুন লাগে।

সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। রাত ১২.০৮ মিনিট নাগাদ দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। দিল্লি ফায়ার সার্ভিসের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন,সারারাত ধরে দমকলকর্মীদের চেষ্টায় ভোর ৪.৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ওই ১৪টি ইঞ্জিন।

তিনি আরও বলেন, রোহিনীর সেক্টর ২৬-এ এই আগুন লাগার ঘটনায় পুড়ে গিয়েছে ওই বস্তির প্রায় ৭০টি ঝুপড়ি। প্রাথমিকভাবে কোনও প্রাণহানির খবর নেই। তবে, আগুন কিভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top