News Flash

  • Home
  • Uncategorized
  • সংহতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে শেষ হল আলোর উৎসব দীপাবলি
Image

সংহতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে শেষ হল আলোর উৎসব দীপাবলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল দীপাবলি ও শ্যমামায়ের আরাধনা৷ মঙ্গলবার ও বুধবার দুদিন

দীপাবলির সন্ধ্যায় রাজধানী আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

রাজ্যের সর্বত্রই ছিল উৎসবের আমেজ৷ আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে জনমনে উৎসাহের কোন ঘাটলি লক্ষ্য করা যায়নি৷ রাজধানী আগরতলা শহরে শারদোৎসবের পর দীপাবলিতে জনঢল নেমেছিল৷ বিভিন্ন মন্দিরে যেমন কালী পুজার আয়োজন করা হয়েছিল তেমনি বিভিন্ন ক্লাব এবং কিছু পাড়ায়ও পুজার আয়োজন করা হয়েছিল৷ আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছিল পুজা মন্ডপ এবং আশেপাশের রাস্তাঘাট৷

এদিকে, মাতাবাড়ির ত্রিপুরাসুন্দরী মন্দির ভারতের একান্ন পীঠের এক পীঠ৷ রাজ্যের অন্যতম পীঠস্থান৷ প্রতিবছর হৈমন্তিক অমাবস্যায় দীপাবলি উৎসবে অগণিত পুণ্যার্থীর সমাগম ঘটে এখানে৷ এই পীঠস্থানে কেউ আসেন ধর্মীয় টানে, কেউবা আসেন বিশ্বাসের টানে, কেউ আসেন পর্যটনের টানে বা ইতিহাসের অন্বেষণে৷ সব মিলিয়ে বৈচিত্র নিয়ে আসে এই উৎসব৷ গত ছয় নভেম্বর ধন্যমানিক্য মুক্তমঞ্চে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী এই উৎসব ও মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

আলোর রোশনায়ে সেজে উঠেছিল মন্দির প্রাঙ্গন৷ নিরাপত্তার ব্যবস্থাও ছিল জোরদার৷ ছিল এক হাজার স্বেচ্ছাসেবস, এছাড়া আরক্ষা বাহিনীর জওয়ান৷ আরক্ষা বাহিনী, জনসাধারণ এবং সাধারণ প্রশাসনের সম্মিলিত প্রয়াস ও সহযোগিতায় মেলা ও উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে৷ এদিকে, পুণ্যার্থীদের আনন্দদানের জন্য ছিল তথ্য ও সংসৃকতি দপ্তর আয়োজিত বৈচিত্রময় সাংসৃকতিক অনুষ্ঠান৷ দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে রাজ্য ও বহিঃরাজ্য ছাড়াও প্রতিবেশী বাংলাদেশের শিল্পীরাও সংগীত, নৃত্য, রামায়ণ, প্রচারধর্মী নাটক, বিহু, নৃত্যনাট্য, শ্যামা সংগীত, ভজন, ভক্তিগীতি, বাউল সংগীত, উপজাতি লোকনৃত্যু, হজাগিরি নৃত্য, যাত্রাপালা প্রভৃতি পরিবেশন করেন৷ এছাড়া এ বছর উৎসবে বিশেষ আকর্ষণ ছিল রাজ্যের মানুষের কল্যাণে কল্যাণসাগবের পাড়ে ৫১টি ঢাক বাজিয়ে কল্যাণ আরতী৷ এতে অংশ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিরা৷ মেলা উপলক্ষে কল্যাণ সাগরের পূর্ব পাড়ে ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১৮টি উন্নয়নমূলক প্রদর্শনী স্টল৷ দীপাবলি মেলা উপলক্ষে একটি স্মরণিকার প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ সব মিলিয়ে ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃতিত্বের বার্তা ছড়িয়ে শেষ হল আলোর উৎসব দীপাবলি৷ একটি সরকারী তথ্য মোতাবেক জানা গিয়েছে, এবছর মাতাবাড়িতে দীপাবলিতে চার লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে৷ এদিকে, আগরতলা শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে প্রতিটি মন্দিরে গত দুদিন দীপাবলি উপলক্ষ্যে মেলাও হয়েছে জমজমাট৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top