News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই ডিভিশনে মালগাড়ির দু’টি কামরায় আগুন: বাতিল ১২টি ট্রেন, বিপর্যস্ত রেল পরিষেবা
Image

মুম্বই ডিভিশনে মালগাড়ির দু’টি কামরায় আগুন: বাতিল ১২টি ট্রেন, বিপর্যস্ত রেল পরিষেবা

মুম্বই, ৯ নভেম্বর (হি. স.): রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলে উঠল মালগাড়ির দু’টি কামরা। আগুনের লেলিহান শিখায় মালগাড়ির দু’টি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনও খবর নেই। পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জানিয়েছেন,  বৃহস্পতিবার রাত ১০.৩৫ মিনিট নাগাদ মুম্বই ডিভিশনের দাহানু রোড স্টেশনের সন্নিকটে মালগাড়ির দু’টি বগিতে আগুন ধরে যায়। কিভাবে আগুন লাগল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পিআরও আরও জানিয়েছেন, মালগাড়িতে অগ্নিকাণ্ডের জেরে মুম্বই অভিমুখে আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর, গভীর রাত ১.৩৫ মিনিট ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। তবে, ডাউন লাইনে অত্যন্ত ধীর গতিতে ট্রেন চলাচল করে। পাশাপাশি বাতিল করা হয় ১৯টি ট্রেন এবং ১০টি ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়। কি কারণে আগুন লাগল মালগাড়ির দু’টি কামরায়, তা আপাতত তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top