News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা, ভোট হবে ২৩ ডিসেম্বর
Image

বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা, ভোট হবে ২৩ ডিসেম্বর

ঢাকা, ৮ নভেম্বর (হি.স) : জাতীয় নির্বাচনের ঘণ্টা বেজে গেল বাংলাদেশে৷ আগামী ২৩ ডিসেম্বর হবে দেশের জাতীয় নির্বাচন৷ একাদশ তম নির্বাচনের দিন ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে সিইসির এই ঘোষণা করেন৷

প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে প্রায় সাত লাখ কর্মকর্তা নিয়োগ করা হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। মনোনয়নপত্র দাখিলের শেষ ১৯ নভেম্বর। মনোনয়ন বাছাইয়ের শেষ আগামী ২২ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

নির্বাচনে সব রাজনৈতিক দলকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার৷ মূল লড়াই ক্ষমতাসীন আওয়ামী লিগ বনাম বিরোধী বিএনপি ও তাদের সঙ্গে মিলিত মঞ্চ তৈরি করা গণফোরামের জাতীয় ঐক্য জোটের৷ আছে অন্যতম দল জাতীয় পার্টি(এরশাদ)৷ গত দশম জাতীয় নির্বাচন বয়কট করেছিলে বিএনপি৷ ফলে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top