News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উদ্বৃত্ত কাঠ রপ্তানিতে ছাড়পত্র দিল মন্ত্রিসভা
Image

রাজ্যে উদ্বৃত্ত কাঠ রপ্তানিতে ছাড়পত্র দিল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ রাজ্যে উদ্বৃত্ত কাঠ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধর্মনগর রেল স্টেশন থেকে বর্হিরাজ্যে কাঠ রপ্তানি করা যাবে৷ তাতে ফি সংগ্রহ করবে রাজ্য সরকার৷ ফলে, কাঠ ব্যবসায়ী এবং রাজ্য উভয়ই উপকৃত হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী  রতন লাল নাথ৷ তাঁর কথায়, মন্ত্রিসভার এই সিদ্ধান্তে রাজ্যের কোষাগারে ১ কোটি ২৬ লক্ষ ৩৫ হাজার টাকা জমা পড়বে বলে আশা করা হচ্ছে৷ এদিকে, স্বাবলম্বন প্রকল্পকে মুদ্রা লোন, স্টার্ট অ্যাপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড্যাপ ইন্ডিয়া প্রকল্প গুলির সাথে জুড়ে দেওয়া হয়েছে৷ তাতে ঋণ গ্রোহীতারা উপকৃত হবেন বলে দাবি করেন শিক্ষামন্ত্রী৷

এদিন শিক্ষামন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন থেকে রাজ্যের উদ্বৃত্ত কাঠ বর্হিরাজ্যে পাঠানো যাবে৷ কাঠ রপান্তিতে রাজ্য মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে৷ তাঁর কথায়, আগে রাজ্যের কাঠ অন্য রাজ্যে পাঠানো যেতোনা৷ তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাঠের লগ বর্হিরাজ্যে পাঠানো যাবেনা৷ তিনি জানান, পি সি সি এফ এর নেতৃত্বে ছয় জনের কমিটি সমীক্ষা করে জানিয়েছেন রাজ্যে ২০১৬-১৭ অর্থবছরে ৫৫১০ ঘনমিটার এবং ২০১৭-১৮ অর্থবছরে ৪৮৩৮৯৪ ঘনমিটার কাঠ উদ্বৃত্ত রয়েছে৷ যার বাজার মূল্য ৪৩ কোটি ৩২ লক্ষ টাকা৷ রাজ্য মন্ত্রিসভা গতকাল বর্হিরাজ্যে কাঠ পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে৷ সিদ্ধান্ত হয়েছে কাঠ পাঠানোর জন্য প্রতি ঘনমিটার ১০০ টাকা করে ফিস নেওয়া হবে৷ তাতে এই কাঠ থেকে ফিস হিসেবে রাজ্য সরকার ১ কোটি ২৬ লক্ষ ৩৫ হাজার টাকা পাবে৷ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ১৩টি রেল স্টেশন থেকেই ওয়াগনে কাঠ অন্যরাজ্যে পাঠানো যাবে৷ তাতে ত্রিপুরার শুধুমাত্র ধর্মনগর স্টেশন রয়েছে৷

স্বাবলম্বন প্রকল্পে ঋণ গ্রহীতাদের জন্য আগে কোনও সঠিক গাইডলাইন ছিলনা৷ গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বাবলম্বন প্রকল্পে ঋণ গ্রহীতাদের জন্য বিভিন্ন গাইডলাইন অনুমোদন করা হয়েছে৷ আজ সচিবালয়ে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত সাংবাদিকদের অবহিত করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, আগে স্বাবলম্বন প্রকল্পে ঋণ পাওয়ার জন্য আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হতো৷ এখন থেকে আগ্রহীরা অনলাইনে আবেদন করবেন৷ এখন সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে৷ রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষন দিচ্ছেন৷ সিদ্ধান্ত হয়েছে স্বাবলম্বনে ঋণ দেওয়ার ক্ষেত্রে যেন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রাপকদের অগ্রাধিকার দেওয়া হয়৷ ঋণ গ্রহীতাদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, স্বাবলম্বন প্রকল্পের সঙ্গে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, ষ্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পগুলোকেও যুক্ত করা হয়েছে৷ যারা স্বাবলম্বন প্রকল্পে ঋণ নেবেন তাদের জন্য বীমা করা হবে৷ বীমার প্রিমিয়ামের প্রথম কিস্তি রাজ্য সরকার বহন করবে৷ শিক্ষামন্ত্রী জানান, ঋণ গৃহীতারা যেন তারাতারি টাকা পান তার জন্যও গাইডলাইন স্থির করা হয়েছে৷ তিনি জানান, আগে ঋণ পেতে বিভিন্ন ধরনের অসুবিধা হতো৷ এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ জুন মাসের মধ্যে অনলাইনে আবেদন করলে ৪৫ দিনের মধ্যে জেলা কমিটিকে সুবিধাভোগী বাছাই করতে হবে৷ ব্যাঙ্কগুলিকে ৩০ দিনের মধ্যে সুবিধাভোগীকে ঋণ প্রদান করতে হবে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ঋণগ্রহীতার ৭ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷ স্বাবলম্বন প্রকল্পে প্রার্থী বাছাই করার জন্য আগে চারটি কমিটি ছিল৷ বর্তমানে মহকুমঝনা স্তরেও কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিন শিক্ষামন্ত্রী রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top