News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ হেপাজত থেকে ধর্ষণের আসামীকে তুলে নিয়ে যায় মহিলারা
Image

পুলিশ হেপাজত থেকে ধর্ষণের আসামীকে তুলে নিয়ে যায় মহিলারা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ নভেম্বর৷৷ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানার আধীন বৈরাগী ঢেপা এলাকায় উপজাতি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও হামলার সাথে যুক্তদের আটক করেছে৷ কিন্তু, স্থানীয়রা পুলিশকে ঘিরে ফেলে জোর করে পুলিশ হেপাজত থেকে আসামীদের নিয়ে নেয়৷ মঙ্গলবার সকাল এগারটা নাগাদ বিজেপি খোয়াই জেলা সভাপতি বিকাশ দেববর্মা, খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রসিদ মিয়া সহ যুবনেতা অপু গোপের নেতৃত্বে বিজেপি কর্মীরা থানায় ডেপুটেশন দেন৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার দাবী জানানো হয়৷ পরে এই প্রতিনিধিদলটি বৈরাগী ঢেপাস্থিত গৃহবধূর বাড়ীতে যায়৷ পরে মুঙ্গিয়াকামী থানার পুলিশও বিজেপি নেতৃত্বদের সাথে নির্যাতিতার বাড়িতে যায়৷ সেখানে গিয়ে পুলিশ রাধাচরণ দেববর্মা, মলেন দেববর্মা, পদ্মকুমার দেববর্মা ও খোকন দেববর্মাকে পুলিশ আটক করে৷ এদিকে, অভিযুক্ত চারজনকে পুলিশ আটক করলেও স্থানীয় কিছু মহিলা তাদের কাছ থেকে আসামীকে তুলে নিয়ে যায়৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পুলিশ পালিয়ে আসে৷ গৃহবধূকে আজ মেজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেওয়ার জন্য খোয়াইয়ে পাঠিয়ে দিয়েছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top