News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া বেতনক্রম ঃ আরওপি অনুমোদিত রাজ্য মন্ত্রিসভায়
Image

নয়া বেতনক্রম ঃ আরওপি অনুমোদিত রাজ্য মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ সংশোধিত বেতনক্রমে আরওপি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ ফলে, ডিসেম্বরেই বেতনের সাথে সংশোধিত বেতনক্রম ও দুই মাসের এরিয়ার পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ নয়া বেতনক্রম অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বৃদ্ধি হচ্ছে ০.৩২ শতাংশ৷

চলতি বছরের ১ অক্টোবর থেকে নয়া বেতনক্রম চালু হচ্ছে৷ ফলে, সংশোধীত হারে শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সদের নয়া  বেতনক্রমের আরওপি তৈরি করা হয়েছে৷ এই আরওপি তৈরিতে কিছুটা সময় লেগেছে৷ সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই আরওপি অনুমোদন দেওয়া হয়েছে৷ ফলে, ধারনা করা হচ্ছে দীপাবলির আগেই নয়া আরওপি’র বিজ্ঞপ্তি জারি করা হতে পারে৷ তাতে ডিসেম্বরেই বেতনের সাথে নয়া বেতনক্রমের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে৷ পাশাপাশি দুই মাসের এরিয়ারও পেতে পারেন শিক্ষক, কর্মচারী ও পেনসনার্সরা৷

সূত্রের দাবি, পে-রুল্স ২০১৭ এর প্রথম সংশোধনী আনা হয়েছে৷ তাতে গত পে মেট্রিক্স ফর্মুলা উঠে যাবে৷ তার স্থলে নতুন পে মেট্রিক্স আসবে৷ পে-রুল্স ২০১৭ এর বদলে নতুন ফর্মুলা মেনে বেতন স্থির হবে৷ সূত্রের খবর, সরল ভাবে বোঝার জন্য বিজ্ঞপ্তিতে সমস্ত বর্ননা দেওয়া থাকবে৷ যদি বেতনক্রম বোঝতে অসুবিধা হয় তাহলে আরও একটি সার্কুলার জারি করা হবে৷ বিশেষ করে, ডিডিওদের ফর্মুলা বোঝার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে৷

সূত্রের আরও খবর, ডিআরডব্লিউ সহ দৈনিক হাজিরার কর্মীদের জন্যও কে কোন হারে ভাতা পাবেন এর জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে৷ পে-রুল্স ২০১৭ এর প্রথম সংশোধনীতে স্বাভাবিক ভাবেই পেনশন রুল্স ২০১৭ও প্রথম সংশোধনী আনা হয়েছে৷ তাতে, পেনশনার্সরা কি ফর্মুলায় ভাতা পাবেন তা স্পষ্ট করে বলা হয়েছে৷

ভার্মা কমিটির কাছে পিএসইউ গুলির বিষয়ে বেতনক্রমে সংশোধনের জন্য কোন কিছুই বলা হয়নি৷ তাই পে-রুল্স ২০১৮তে পিএসইউ গুলির বিষয়ে নয়া বেতনক্রমের কোনও উল্লেখ নেই৷ সূত্রের খবর, পিএসইউ গুলি নিজ নিজ ক্ষেত্রে তাদের আয়-ব্যয়ের হিসেব পরীক্ষা-নিরীক্ষার পর রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে হবে৷ অর্থ দপ্তর ওই রিপোর্ট পর্যালোচনা করে দেখবে৷ কারণ, পিএসইউ গুলির কর্মীদের সংশোধীত বেতনক্রমের মতই সুবিধা দিতে গেলে কোষাগারে বিরাট প্রভাব পড়বে৷ বর্তমানে রাজ্যে ৫৯টি পিএসইউ রয়েছে৷ তাতে মোট কর্মচারীর সংখ্যা প্রায় ৯ হাজার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top