News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বেকারের সংখ্যা সাড়ে সাত লাখের বেশি, দপ্তর শুধু ট্রেনিংই দিচ্ছে, তথ্য উঠে এল পর্যালোচনা বৈঠকে
Image

রাজ্যে বেকারের সংখ্যা সাড়ে সাত লাখের বেশি, দপ্তর শুধু ট্রেনিংই দিচ্ছে, তথ্য উঠে এল পর্যালোচনা বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর ৷৷  মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শ্রমিকদের কল্যাণে যে সমস্ত প্রকল্প রয়েছে তা শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শ্রম দপ্তরকে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, বর্তমানে একজন গরিব ও অবিবাহিত মহিলা শ্রমিক তার বিয়ের জন্য শ্রম দপ্তর থেকে ১০ হাজার টাকা সহায়তা পান৷ এই সহায়তাকে বাড়িয়ে কিভাবে ২৫ হাজার টাকা করা যায় তা দপ্তরকে দেখতে হবে৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ মহাকরণের  ১নং কনফারেন্স হলে শ্রম দপ্তরের এক পর্যালোচনা সভায় এই নির্দেশ  দেন৷ বৈঠকে আলোচনার সূত্রপাত করেন শ্রম দপ্তরের সচিব শ্রী শান্তনু৷ তিনি জানান, বর্তমানে রাজ্যে ২৫ হাজার ৯২১ জন শ্রমিক নথিভুক্ত রয়েছেন৷ তারা  প্রত্যেক মাসে ৫০ টাকা করে নিজ অ্যাকাউন্টে টাকা জমা রাখেন৷ সরকার থেকেও প্রত্যেকের অ্যাকাউন্টে ৫০ টাকা করে জমা করা হয়৷ ত্রিপুরা বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স প্রকল্পে ৩৩১ জন অববিবাহিত মহিলা শ্রমিককে ১০ হ জার টাকা করে মোট ৩৩ লক্ষ ১০ হাজার টাকা সহায়তা করা হয়েছে৷ ৪১ জন রিক্সা চালককে চিকিৎসার জন্য ৪১ হাজার টাকা সহায়তা করা হয়েছে৷ ১১ হাজার ৩৮৪ জন শ্রমিকের ছেলে-মেয়েকে সর্বনিম্ন ১০০০ টাকা ও সর্বোচত্মচ ৮,০০০ টাকা শিক্ষার জন্য সহায়তা করা হয়েছে৷ ২৪ জন মহিলা শ্রমিককে মাতৃত্বকালীন সহায়তা করা হয়েছে ১ লক্ষ ১৫ হাজার টাকা৷ কিডনি, ক্যান্সোরের মতো ১৩টি রোগের চিকিৎসার  জন্য ২৩৩ জন শ্রমিককে ২৩ লক্ষ ৭৫ হাজার ৪৭৯ টাকা সহায়তা করা হয়েছে৷ মৃত্যুর পর সহায়তা করা হয়েছ ৪৪টি পরিবারকে ৯ লক্ষ টাকা৷ শ্রী শান্তনু জানান, চিকিৎসিত হয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ২৭৩ জন৷ এছাড়া, উদয়পুর, বিশালগড়, আমবাসা ও ধর্মনগগের আরও ৪টি ডিসপেন্সারি চালু করার অনুমোদন পাওয়া গেছে৷ অফিস লেনে শ্রম ভবন নির্মাণের কাজ চলছে৷ এতে ব্যয় ধরা হয়েছে ১৫৭৬.৭২ লক্ষ টাকা৷

পর্যালোচনা সভায় কর্মবিনিয়োগ পরিষেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধিকর্তা বলিন দেববর্মা জানান, রাজ্যে বর্তমানে ৭ লক্ষ ৬২ হাজার ৯৪২ জন নথিভুক্ত বেকার রয়েছেন৷ তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে৷ তিনি জানান, বর্তমানে পশ্চিম ও উত্তর জেলায় দপ্তরের ২টি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যালয় রয়েছে৷ বর্তমানে এর নাম মডেল  ক্যারিয়ার সেন্টার৷ এরূপ সেন্টার উদয়পুর, আমবাসা ও কৈলাসহরে চালু করা প্রস্তাব রয়েছে৷ সভায় ফ্যােেক্টারিজ ও বয়লার্স অর্গানাইজেশনের চিফ ইন্সপেক্টর সজল দাস জানান, এই অর্গানাইজেশনের পশ্চিম জেলা, খোয়াই জেলা ও ঊনকোটি জেলায় কার্যালয় রয়েছে৷ এই সংস্থা শ্রমিকদের নিরাপত্তার জন্য শ্রমিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কেেরছে৷ ২০১৮-১৯ অর্থ বছরের এল কে গুপ্তা ও মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক আলোচনা করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top