News Flash

  • Home
  • Uncategorized
  • এই দীপাবলিতে শব্দবাজি নয়, আর্জি মিমির
Image

এই দীপাবলিতে শব্দবাজি নয়, আর্জি মিমির

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.): আজ মঙ্গলবার কালী পুজো । আর কালী পুজো মানেই আলোর রোশনাই চারদিকে । যেখনেই আলো সেখানেই বাজি । তবে এবার পুজোয় আর শব্দবাজি নয়,আর্জি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ।
এই দীপাবলি হোক একটু অন্যরকম । চারদিকে থাক শান্তি ও স্নিগ্ধতা । শব্দ ‘দৈত্যের’ হামলা থেকে বাঁচতে এবং বাঁচাতে সোস্যাল মিডিয়ায় লাগাতার প্রচার করছেন টলিউড অভিনেত্রী মিমির । আজ শব্দবাজির বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি ।
শব্দবাজি শুধুমাত্র মানুষেরই জন্যই ক্ষতিকর নয় । ক্ষতিকর পশু, পাখির জন্যও । এমন কি বয়স্কদের জন্য ক্ষতিকর এই শব্দবাজি । কানের সঙ্গে সঙ্গে ক্ষতি করে হার্টেরও । তাই আভিনেত্রীর এই দীপাবলিতে শান্তির বার্তা ।
মিমি পোষ্য প্রেমী তা আজানা নয় কারুরই । অভিনেত্রী জানান,আমরা ভয় পেলে বলতে পারি,তবে পশুরা ভয় পেলেও তা প্রকাশ করতে পারে না । বিভিন্ন দিক থেকে ক্ষতি করে এই শব্দবাজি, বলছেন তিনি । এবারের দীপাবলিতে শব্দবাজিতে একদম ‘না’ -র ট্যাগ মিমির । তাই, ইনস্ট্রাগ্রাম ও স্যোশাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন হ্যাপি এন্ড সেফ দীপাবলি । সেই ছবিতে দেখা যায় মিমি এবং তাঁর পোষ্য ম্যাক্সকে । মিমির কানেও হেডফোন এবং তাঁর পোষ্য ‘ম্যাক্স’-র কানেও হেডফোন । যাতে শব্দবাজির আওয়াজ কানে না আসে কোনোভাবেই । এই ‘ম্যাক্স’ আসলে অভিনেত্রীর প্রিয় কুকুর । এই দীপাবলিতে নিরাপদে থাকুন বার্তা মিমির । ইতিমধ্যেই শব্দবাজির বিরুদ্ধে লাগাতার প্রচার শুরু করছেন দিয়েছেন অভিনেত্রী ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top