News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক দুর্ঘটনা, তিনজন গ্যাংম্যানের উপর দিয়ে ছুটে গেল এক্সপ্রেস ট্রেন
Image

মর্মান্তিক দুর্ঘটনা, তিনজন গ্যাংম্যানের উপর দিয়ে ছুটে গেল এক্সপ্রেস ট্রেন

হারদোই (উত্তর প্রদেশ), ৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সান্দিলা এবং উমরতালি রেল স্টেশনের মাঝে রেললাইন মেরামতির কাজ করার সময় তিনজন গ্যাংম্যানের উপর দিয়ে ছুটে গেল কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস| সোমবার বেলা ১১.৫৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা| তিনজন গ্যাংম্যানের মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি|
উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা ১১.৫৫ মিনিট নাগাদ সান্দিলা এবং উমরতালি রেল স্টেশনের মাঝে রেললাইন মেরামতির কাজ করছিলেন বেশ কয়েকজন গ্যাংম্যান| আচমকাই তাঁদের মধ্যে তিনজন গ্যাংম্যানের উপর দিয়ে ছুটে যায় কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস| এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেললাইন ব্লক না করেই রেললাইন ড্রিলিংয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন গ্যাংম্যান|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top