News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিন ব্যাপী চিন্তন শিবিরের সমাপ্তি
Image

তিনদিন ব্যাপী চিন্তন শিবিরের সমাপ্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর ৷৷  কেন্দ্রীয় সরকার দেশের জনগণের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প চালু করেছ৷ এইগুলির মধ্যে যে প্রকল্পগুলি ত্রিপুরার ভৌগোলিক ও পরিবেশের ক্ষেত্রে উপযুক্ত সেইগুলিকে অগ্রাধিকার দিয়ে রূপায়ণ করতে হবে৷ তবেই সেই  প্রকল্পগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে৷ আজ প্রজ্ঞাভবনে ত্রিপুরা সরকারের উদ্যোেগে এবং নীতি আয়োগের সহযোগিতায় তিনদিনব্যাপী চিন্তন শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা  বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, যেকোন স্থানে প্রকল্প রূপায়ণ শুরু করার আগে ভালো করে সেই জায়গা পরিদর্শন করে পরিকল্পনা গ্রহণ করতে করতে হবে৷ তাতে প্রকল্পটি রূপায়ণে গুণগতমান বজায় থাকবে৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার জনগণের কল্যাণে যে সকল প্রকল্প চালু করেছে তা আমাদের  রাজ্যে নির্দিষ্ট সময়ের মধ্যেই রূপায়ণ করতে হবে৷ রাজ্য সরকার সেই দিশাতেই কাজ শুরু করেছে৷

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে৷ রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করছে৷ রাজ্য সরকার ত্রিপুরাকে দুধ উৎপাদনে স্বনির্ভর করার লক্ষ্যে অর্থনৈতিক দুর্বল পরিবারকে গরু কেনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ৫০০০ পরিবারকে ২টি করে গরু কিনতে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে মহিলাদের সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এফসিআই-র মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত হয়েছে৷ এরজন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে৷ রাজ্যবাসীকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ কারণ মানুষের ৫০ শতাংশ রোগই  হল জলবাহিত৷ তাই এই প্রকল্পের বিষয়টিকে প্রাধান্য দিয়েই সরকার কাজ শুরু করেছে৷ মুখ্যমন্ত্রী বলেন যে, প্রকল্প সহজে ও কম সময়ে জনতার কাচে পৌঁছীত্রানো যায় সেই সকল প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা নিতে হবে৷ যেকোন কাজ রূপায়ণ করার জন্য ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে৷ তবেই কোনো কঠিন কাজকে সহজভাবে সম্পন্ন করা যাবে৷

মুখ্যমন্ত্রী বলেন, তিনদিনব্যাপী চিন্তন শিবিরের কৃষি, পর্যটন, মঋস্য, প রাণী সম্পদ, স্বাস্থ্য, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ এইক্ষেত্রগুলিকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের  দ্বসকলকে মিশন মুডে কাজ শুরু করতে হবে৷ আগামী তিন বছরের মধ্যে এই ক্ষেত্রগুলির উন্নয়ন করে জনগণের মধ্যে পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করতে হবে৷ তবেই আমরা আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়ণ করা সম্ভব হবে৷ মুখ্যমন্ত্রী  বলেন, পর্যটন এমন একটা ক্ষেত্র যা কম সময়ে অধিক রোজগার দিতে পারে৷ এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পকে উন্নয়ন করার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে৷ রাজ্যে একটি ইন্টারন্যাশনাল বৌদ্ধিষ্ট ইউনিভার্সিটি স্থাপনের উদ্যোেগ নেওয়া হবে৷ এর মাধ্যমেও পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে নীতি আয়োগের বাইস চেয়ারম্যান ড রাজীব কুমার বলেন, তিনদিনব্যাপী এই চিন্তন শিবির নিশ্চয়ই ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর দিশা দেখাবে৷ আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করবে৷ বাংলাদেশের চিটাগাং বন্দরের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ চালু হলে ত্রিপুরা উত্তর  পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিজনেস গেটওয়ে  হবে৷ এরফলে অর্থনৈতিক দিক দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি উপকৃত হবে৷ চিন্তন শিবিরে যোগাযোগ ব্যবস্থা, কৃষি, দক্ষতা, উন্নয়ন, সবার জন্য ঘর, স্বাস্থ্য প্রসাসন, শিশু ও নারীর উন্নয়ন প্রভৃতি বিষয়গুলি অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়েছে৷ এই বিষয়গুলি ত্রিপুরা রাজ্যে সফল রূপায়ণের ক্ষেত্রে নীতি আয়োগ সর্বতো সহযোগিতার  হাত বাড়িয়ে দেবে৷

অনুষ্টানে এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত মুখ্যসচিব ড জিএসজি আয়েঙ্গার, অতিরিক্ত মুখ্যসচিব সুশীল কুমার ও রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব চৈতন্যমূর্তি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top