News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম পার্টি অফিসে ঢুকে সভা বন্ধ করার হুমকি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ধলাই জেলার আমবাসায় তীব্র উত্তেজনা
Image

সিপিএম পার্টি অফিসে ঢুকে সভা বন্ধ করার হুমকি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ধলাই জেলার আমবাসায় তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ সিপিএম পার্টি অফিসে ঢুকে সভা বন্ধ করার হুমকি  দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ধলাই জেলার আমবাসায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিপিএম নেতৃত্ব মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ চাইলেন৷ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই পরিস্থিাতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করলেন সিপিএম নেতৃত্ব৷

রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ কখনো শাসক ও বিরোধী ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, কখনো আবার বিরোধী দলের মিছিলে হামলা৷ প্রতিটি ঘটনাতেই শাসক দলের দিকে অভিযোগ তুলছে বিরোধী দল৷ অন্যদিকে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে বিরোধী দলের বিক্ষুব্ধরাই স্বদলীয়দের উপর হামলা চালাচ্ছে৷ কিন্তু, রবিবার বিরোধী সিপিএম দলের পার্টি অফিসে ঢুকে মিটিং বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসায়৷ সিপিএমের ধলাই জেলা অফিসে বিজেপির নেতা কর্মীরা ঢুকে হুলুস্থুল কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন সিপিএম সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ শ্রীচৌধুরীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে আমবাসায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে৷

সংবাদে প্রকাশ, রবিবার দুপুর বারোটা নাগাদ আমবাসাস্থিত সিপিএম পার্টি অফিসে দলের একটি বৈঠক হচ্ছিল৷ জেলার আধীন বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন৷ মিটিংয়ে পৌরোহিত্য করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ হঠাৎ করে কারো কোন অনুমতি না নিয়ে বিজেপির স্থানীয় কিছু নেতা ও কর্মী সিপিএম পার্টি অফিসে ঢুকে পড়েন বলে জানিয়েছেন সাংসদ৷ তিনি বলেন, অফিসে ঢুকেই হৈ চৈ শুরু করে দেয়৷ বিশ্রি ভাষায় গালিগালাজ করতে থাকে৷ হুমকি দেওয়া হয় অবিলম্বে এই বৈঠক বন্ধ করতে হবে৷ সেই সাথে বলা হয়, আগামীদিনে কোন ধরনের বৈঠক বা সভা সমাবেশ করতে হলে বিজেপির স্থানীয় নেতৃত্বদের কাছ থেকে অনুমতি নিতে হবে৷ জীতেন্দ্র চৌধুরী আরও বলেন, মুহুর্তের মধ্যেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় ঘটনাস্থলে৷ সাথে সাথেই তিনি প্রথমে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানায়৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাসা থানার পুলিশ সহ আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারীকরা৷ পুলিশের উপস্থিতিতেও হুমকি দেওয়া হয় বলে সাংসদ জীতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন৷ পরে তিনি পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবকে ফোন করেন এবং বিষয়টি সম্পর্কে অবগত করেন৷ মুখ্যমন্ত্রীকে বলার পর কিছুক্ষণ বাদে বিজেপির নেতা কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যায়৷ চলে যাওয়ার সময়ও পুলিশের সামনেই নানা ধরনের গালিগালাজ ও হুমকি দিয়ে যায়৷

জীতেন্দ্র চৌধুরী এই ঘটনার প্রেক্ষিতে বলেন, এদিনের ঘটনা গণতন্ত্রের জন্য একটি হুমকি৷ মিছিল, মিটং করা যাবে না এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র বা রাজ্যে সম্ভব? তিনি বলেন, বিজেপি যে রাজ্যে জনবিচ্ছিন্ন হচ্ছে এদিনের ঘটনা তা আবারও প্রমাণ করে দিল৷ গত সাত মাসে বিজেপি জোট সরকার নির্বাচনের পূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে, তাতে জনগণ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে এবং মুখ ফিরিয়ে নিচ্ছে৷ এই পরিস্থিতিতে ভবিষ্যতের অশনি সংকেত পেয়েই সিপিএমের আন্দোলন কর্মসূচীতে বাধা দিচ্ছে৷ সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে৷ তিনি বিজেপি রাজ্য নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিজেপির নেতা কর্মীদের রাজনৈতিক শৃঙ্খলা সম্পর্কে অবহিত করা প্রয়োজন৷ যে আগুন নিয়ে বিজেপি খেলতে শুরু করেছে, সেই আগুনে অন্যের যতটা ক্ষতি হবে তার চেয়ে বেশী ক্ষতি হবে নিজেদেরই৷ তিনি শাসক দলকে সতর্ক করে দিয়ে বলেন, পাঁচ বছর বাদে আবার পাঁচ বছর আসবে৷ আর সেটা ভুললে চলবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top