News Flash

  • Home
  • Uncategorized
  • পদ এবং দল ছাড়লেন মিজোরাম বিধানসভার অধ্যক্ষ হিফেই, যোগ দিলেন বিজেপিতে
Image

পদ এবং দল ছাড়লেন মিজোরাম বিধানসভার অধ্যক্ষ হিফেই, যোগ দিলেন বিজেপিতে

আইজল (মিজোরাম), ৫ নভেম্বর (হি.স.) : পদত্যাগ করেছেন মিজোরাম বিধানসভার অধ্যক্ষ হিফেই। সেই সঙ্গে ছেড়েছেন কংগ্রেসও। পদত্যাগ করেই সোমবার তিনি বিজেপিতে যোগদান করেন।
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে প্রার্থী দেয়নি। বিধানসভা নির্বাচনে দলের সম্প্রতি প্রকাশিত তালিকায় নাম না দেখে ক্ষুব্ধ হিফেই অধ্যক্ষ এবং একেবারে দল থেকে পদত্যাগ করেছেন। তাঁর পরিবর্তে কংগ্রেস তাঁর দুর্গ বলে পরিচিত কেটি রোখাকে টিকিট দিয়েছে। হিফেইয়ের ঘনিষ্ঠদের কাছে জানা গেছে, এবারের নির্বাচনে কংগ্রেস তাঁকে টিকিট না দেওয়ায় গত কয়েকদিন আগে গুয়াহাটি গিয়েছিলেন ক্ষুব্ধ কংগ্ৰেস নেতা হিফেই। সেখানে নেডা-র আহ্বায়ক তথা অসমের অর্থ, স্বাস্থ্য এবং পূর্তমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে দেখা করে বিজেপিতে যোগদানের প্রস্তুতি নিয়েছিলেন। ঘনিষ্ঠরা জানান, বিজেপি তাঁকে তাঁর পুরনো আসনে টিকিট দেবে। তাঁর টক্কর হবে কংগ্রেসের কিটি রোখার সঙ্গে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top