News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নয়ন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব চিদম্বরম
Image

উন্নয়ন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব চিদম্বরম

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : উন্নয়ন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। বিগত পাঁচ বছরে উন্নয়নের কোনও লক্ষ্যই পূরণ করতে পারেনি বিজেপি সরকার বলে দাবি করেছেন তিনি।
সোমবার সকালে ট্যুইটারে পি চিদম্বরম লেখেন, ‘উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রত্যেক নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিগত পাঁচ বছর আগে দিয়েছিল। কিন্তু পাঁচ বছর পর কোনও লক্ষ্যই পূরণ হয়নি। বৃহদ মন্দির, সুউচ্চ মূর্তি এবং পুতুল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, সম্প্রতি গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির মূর্তির। আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিকে ইঙ্গিত করে খোঁচা দিয়েছে চিদম্বরম।
উল্লেখনীয়, সামনেই লোকসভা নির্বাচনে তার আগে বিজেপিকে লক্ষ্য করে আক্রমণ শানাচ্ছেন পি চিদম্বরম।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top