News Flash

  • Home
  • Uncategorized
  • দেওয়ালী মেলা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন
Image

দেওয়ালী মেলা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ উদয়পুরের মাতাবাড়িতে দেওয়ালী মেলা উপলক্ষে ধর্মনগর-উদয়পুর এবং আগরতলা-উদয়পুরের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে৷ এই দুটি রুটে বিশেষ ট্রেন চালানো হবে ছায় এবং সাত নভেম্বর৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল থেকে এই তথ্য জানানো হয়েছে৷

তথ্য অনুযায়ী চারটি বিশেষ ট্রেন ঐ দুদিন আগরতলা উদয়পুরের মধ্যে চলাচল করবে৷ প্রথম ট্রেনটি আগরতলা থেকে ০৩ঃ৪৫ এ ছাড়বে উদয়পুরের উদ্দেশ্যে৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ০৫ঃ০০ টায়৷ দ্বিতীয় ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে ১০ঃ৩০এ৷ উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে ১৫ঃ০০ টায়৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ১২ঃ০০ টায়৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ১৬ঃ২৫এ৷ চতুর্থ ট্রেনটি উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে ২১ঃ৪৫এ৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ২৩ঃ১৫তে৷ আগরতলা থেকে উদয়পুরে যাবার পথে এই ট্রেনগুলি বিশালগড় ও বিশ্রামগঞ্জ দাঁড়াবে৷

বিশেষ ট্রেন ঐ দুদিন ধর্মনগর থেকে উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে ০৮ঃ৪৫এ৷ উদয়পুর থেকে ধর্মনগরের উদ্দেশ্যে ছাড়বে ১৯ঃ০০ এ৷ ধর্মনগর থেকে উদয়পুরে যাবার পথে এই ট্রেনটি কুমারঘাট-আমবাসা-জিরানীয়া- আগরতলাতে দাঁড়াবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top